এক্সপ্লোর

Rupee Value Against Dollar: মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন দাম টাকার

INR: আন্তর্জাতিক বাজারে আজ অশোধিত তেলের দাম বেড়ে হয় ব্যারেল প্রতি ১১০ মার্কিন ডলার। টাকার দামের উপর এর প্রভাব পড়ে। এর আগে গত ৭ মার্চও মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছিল ৭৬.৯৭।

নয়াদিল্লি: মার্কিন ডলারের (USD) তুলনায় সর্বনিম্ন দাম হয়ে গেল টাকার (INR)। আজ দুপুরে টাকার দাম কমে হয় মার্কিন ডলার প্রতি ৭৬.৯৭। পরে অবশ্য টাকার দাম কিছুটা বেড়ে হয় ৭৬.৮৫। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হস্তক্ষেপের ফলেই টাকার দাম সামান্য বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

টাকার দাম কমল

গতকাল দিনের শেষে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৬.২৬। আজ দিনের শুরুতে টাকার দাম কমে হয় ৭৬.৬৪। এরপর বেলা যত গড়ায়, ততই টাকার দাম কমতে থাকে। একসময় টাকার দাম মার্কিন ডলারের তুলনায় ৫৭ পয়সা কমে হয় ৭৬.৯২। বিদেশে মার্কিন ডলারের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই টাকার দাম কমতে থাকে। আন্তর্জাতিক বাজারে আজ অশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ১১০ মার্কিন ডলার। টাকার দামের উপর এর প্রভাব পড়ে। একসময় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে হয় ৭৬.৯৭। এর আগে গত ৭ মার্চও মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছিল ৭৬.৯৭। এটাই মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন টাকার দাম।

রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ

রিজার্ভ ব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। তার ফলে গত এক মাসে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ২০ বিলিয়ন মার্কিন ডলার কমে গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করা হচ্ছে না। বিদেশি মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যাতে অস্থিরতা না থাকে, সেটাই নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্ক অপ্রত্যাশিতভাবে বিদেশি মুদ্রা বিনিময়ের হার বাড়ানোর ফলে গত দু’দিনে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বেড়েছিল। কিন্তু আজ ফের টাকার দাম কমে গেল। বিদেশি মুদ্রার পরিমাণ কমে যাওয়া এবং অশোধিত তেলের দাম বাড়তে থাকায় টাকার দাম কমে গিয়েছে।

সেনসেক্সের পতন

আজ শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ৮৬৬ পয়েন্ট কমে হয় ৫৪,৮৩৫। নিফটিও ২৭১ পয়েন্ট কমে হয় ১৬,৪১১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget