এক্সপ্লোর

Rupee vs Dollar: টাকার দাম কমল আবার, পাকিস্তানে ভারতের হামলার জেরে ডলারের নিরিখে কোথায় দাঁড়িয়ে ভারতীয় মুদ্রা ?

Rupee Down Against Dollar: ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে দেশীয় ইউনিট খোলে ৮৪.৬৫ টাকায়, আর সকালেই এই দাম ৩১ পয়সা কমে নেমে আসে গ্রিনব্যাকের কাছে ৮৪.৬৬ টাকায়।

Indian Currency: ভারতের টাকার দাম ফের কমল খানিক ডলারের বিপরীতে। আজ ৭ মে সকালেই ডলারের নিরিখে ৩১ পয়সা (Rupee vs Dollar) নিচে নেমে এল টাকার দাম। মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদূর অর্থাৎ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে হামলার জেরে টাকার দাম কমেছে। বাহাওয়ালপুরে জঈশ-ই-মহম্মদের সদর দফতর এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর ধ্বংস করে দিয়েছে ভারতের বায়ুসেনা। আর এই ঘটনায় টাকার দাম টালমাটাল।

আজ সকালেই টাকার দাম (Rupee vs Dollar) ডলারের বিপরীতে ৮৪.৬২ টাকায় খোলে যেখানে আগের সেশনে এই টাকার দাম ছিল ৮৪.৪৩ টাকায়। এমনই জানা গিয়েছে ব্লুমবার্গের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর এলাকায় পরপর হামলা চালিয়েছে। মোট ৯টি শত্রুঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে যে এই হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়। ফলে এখন সকলেরই নজর রয়েছে ভূ-রাজনৈতিক উত্তেজনার উপরে এবং উভয়পক্ষের প্রতিশোধমূলক পদক্ষেপের উপরে।

ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে দেশীয় ইউনিট খোলে ৮৪.৬৫ টাকায়, আর সকালেই এই দাম ৩১ পয়সা কমে নেমে আসে গ্রিনব্যাকের কাছে ৮৪.৬৬ টাকায়। গতকাল মঙ্গলবার টাকার দাম ডলারের নিরিখে সেদিনের সর্বনিম্ন স্তরে ৫ পয়সা কমে ৮৪.৩৫ টাকায় নেমে এসেছিল। ট্রেজারি অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজরস এলএলপির প্রধান অনিল কুমার ভনশলীর মতে, স্পেকুলেটররা এই সময়য় ডলার কেনা শুরু করেছেন, আবার আতঙ্কগ্রস্ত রফতানিকারকরাও ডলার কেনা শুরু করেছেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যথাযোগ্য পদক্ষেপ করবে টাকার দাম যাতে ব্যাপকভাবে হ্রাস না পায় সেদিকে নজর রাখতে।

ছ'টি প্রধান মুদ্রার বিরপরীতে মার্কিনি মুদ্রার মান সূচক অর্থাৎ ডলার সূচক ০.৩০ শতাংশ বেড়ে এখন হয়েছে ৯৯.৫৩-এ। ব্রেন্ট ক্রুড ফিউচারসও ০.৬৮ শতাংশ উত্থানে ট্রেড করছে প্রতি ব্যারেলে ৬২.৫৭ ডলার দামে।

ভারতের স্টক মার্কেটের কী হাল 

ভারতের স্টক মার্কেটে আজ অনিশ্চয়তা থাকলেও সকালের বাজারে ৬০০ পয়েন্ট ধস নামে, কিন্তু ফের ২০০ পয়েন্ট রিকভারি করে যায় সেনসেক্স। সকালে বাজার খোলার পরেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে এসেছিল ৭৯,৯৪৮-এর স্তরে। তবে পরে রিকভারি করলেও সকাল ১০টা নাগাদ আবার খানিক পতন আসে সেনসেক্স ও নিফটি সূচকে। ০.০৮ শতাংশ পতনের পরে নিফটি ট্রেড করছিল ২৪,৩৬১-এর স্তরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget