এক্সপ্লোর

SEBI On Arshad Warsi: 'সার্কিট'কে নিষিদ্ধ করল সেবি ! সাজা নিয়ে মুখ খুললেন আরশাদ

Arshad Warsi On SEBI Action: সিনেমা নয়, এবার শেয়ার বাজারে নিষেধাজ্ঞার জেরে সংবাদের শিরোনামে 'সার্কিট'।


Arshad Warsi On SEBI Action: সিনেমা নয়, এবার শেয়ার বাজারে নিষেধাজ্ঞার জেরে সংবাদের শিরোনামে 'সার্কিট'। সম্প্রতি  বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রী মারিয়া গোরেতিকে ভারতীয় স্টক মার্কেটে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। অবশেষে বিতর্ক নিয়ে মুখ খুললেন খোদ অভিনেতা। কী বলেছেন আরশাদ ?

SEBI On Arshad Warsi: ট্যুইটারে  কী বললেন আরশাদ ?
কিছুদিন আগে শেয়ার 'পাম্প অ্যান্ড ডাম্প'কেসে নাম জড়ায় আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রীর। যার জেরে তারকা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেয় SEBI। যা নিয়ে এই প্রথমবার মুখ খুললেন মুন্নাভাই এমবিবিএস খ্যাত 'সার্কিট'। ট্যুইটারে আরশাদ বলেছেন, ''আমি ও আমার স্ত্রীর শেয়ার বাজার সম্পর্কে কোনও জ্ঞান নেই। অন্যান্য বিনিয়োগকারীদের মতো আমার কষ্টের টাকাও এখানে এক ধাক্কায় ডুবে গেছে।

দয়া করে আমার সম্পর্কে এই ধরনের খবরে বিশ্বাস করবেন না। মেরি ও মারিয়ার স্টক সম্পর্কে জ্ঞান নেই। অন্যান্য বিনিয়োগকারীদের মতো আমরাও শারদায় পরামর্শ করে বিনিয়োগ করেছি। অন্যান্য বিনিয়োগকারীরা যেমন তাদের অর্থ হারিয়েছেন, আমিও আমার টাকা হারিয়েছি। এরপরও আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।''

Share Market Ban: কেন আরশাদের ট্রেডিং নিষিদ্ধ করেছে সেবি ?
আগেই অভিযোগের ভিত্তিতে সেবি আরশাদ, মারিয়া, ইউটিউবার মনীশ মিশ্র, সাধনা ব্রডকাস্ট প্রমোটার শ্রেয়া গুপ্তা, গৌরব গুপ্তা, সৌরভ গুপ্তা, পূজা আগরওয়াল ও বরুণ মিডিয়াকে সিকিউরিটিজ মার্কেটে লেনদেন থেকে নিষিদ্ধ করেছে। এদেরকে ইউটিউবে বিভ্রান্তিকর ভিডিও পোস্ট  ও একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ানো বা কমানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। যে কারণে 'সার্কিট'কে নিষিদ্ধ করেছে সেবি।

Arshad Warsi On SEBI Action: কত আয় হয়েছিল আরশাদের ?
SEBI-র অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে, আরশাদ ওয়ার্সি শেয়ার পাম্প অ্য়ান্ড ডাম্প কেস থেকে প্রায় ২৯.৪৩ লক্ষ টাকা আয় করেছেন। এতে তাঁর স্ত্রী মারিয়া লাভ করেছেন ৩৭.৫৬ লক্ষ টাকা। এরপরও আরশাদ দাবি করছেন, শেয়ারবাজার সম্পর্কে তার কোনও জ্ঞান নেই।

Share Market Ban: আরশাদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ ?
বাজারে অভিযোগের ভিত্তিতে SEBI এই ব্যবস্থা নিয়েছে । অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু সংস্থা যেমন সাধা ব্রডকাস্ট লিমিটেড ও শার্পলাইন ব্রডকাস্টের শেয়ারের দামে কারচুপি হচ্ছে৷ এই কারচুপির কারণে তাদের বিক্রিও বেড়েছে। এরপরেই বাজারে গরমিলের তদন্ত শুরু করে সেবি।

তদন্তে  দেখা যায়, কিছু লোক অবৈধভাবে এই সংস্থাগুলির শেয়ারের মূল্য বাড়ানোর চেষ্টা করছে। সেই কারণেই তাদের শেয়ারের দাম অনেকটাই বেড়ে যায়। পরে সেখান থেকে শেয়ার বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করে কোম্পানি। মূলত, দুই কোম্পানির বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা হয়। যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে অভিযুক্তরা।

আরও পড়ুন : Adani Group Stocks: আদানিতে আস্থা ফিরছে বাজারে ! তিন দিনে প্রায় ৪০ শতাংশের ওপর উঠল স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget