এক্সপ্লোর

Share Market: ৮ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা, ১০৫৩ পয়েন্ট কমল সেনসেক্স- কালও কি লাল থাকবে বাজার ?

Sensex Today: মঙ্গলবার বাজার বন্ধের সময় বিএসই-র (BSE) সূচক সেনসেক্স প্রায় ১.৪৭ শতাংশ অর্থাৎ ১০৫৩.১০ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭০৩৭০.৫৫।

Stock Market Down: মঙ্গলে অমঙ্গল। প্রতিটি সেক্টরে ধস। শেয়ার বাজারে ফের পতনের ধাক্কা। ১০৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটিও নেমে এল ২১,২৩৮-এর স্তরে। এদিন বাজারে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা হারালেন বিনিয়োগকারীরা। নিফটি মিডক্যাপ সূচকেই বড় ধস লক্ষ করা গিয়েছে। এক মাসের মধ্যে এদিনই সবথেকে বেশি নিচে নামে সূচক।

এই সপ্তাহে পরপর দুদিন বন্ধ বাজার। গতকাল সোমবার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বন্ধ ছিল বাজার, আর আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও বন্ধ থাকবে বাজার। সামনে ১ ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট ঘোষণার আগে আর কোনও লক্ষ্যমাত্রা নেই বাজারের। সামনেই এক্সপায়ারির তারিখ। তার আগেই এই পতন আশঙ্কার ভাঁজ ফেলেছে বিনিয়োগকারীদের মনে।

পড়েছে সূচক

মঙ্গলবার বাজার বন্ধের সময় বিএসই-র (BSE) সূচক সেনসেক্স প্রায় ১.৪৭ শতাংশ অর্থাৎ ১০৫৩.১০ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭০৩৭০.৫৫। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ প্রায় ১.৫৪ শতাংশ অর্থাৎ ৩৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২১২৩৮.৮০-এর স্তরে।

সেক্টরে পতন-বৃদ্ধি

এদিন বাজারে কেবলমাত্র নিফটি ফার্মা এবং নিফটি হেলথকেয়ার সূচক বৃদ্ধি পেয়েছিল যথাক্রমে ১.৬৬ ও ১.৮১ শতাংশ হারে। অন্য সমস্ত সেক্টরেই পতন দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপের সূচক প্রায় ৩.১১ শতাংশ হ্রাস পেয়েছিল। এর ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত কোম্পানিগুলির মোট মূলধন হ্রাস পেয়েছে ৮ লক্ষ কোটি টাকা।

কেন পতন ?

  • বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাস নেগেটিভের মাস। এর আগেও এই মাসে নেগেটিভ রিটার্ন দেখেছে বাজার। পরপর চার বছর জানুয়ারি মাসে এমন পতন লক্ষ করেছে বাজার। এই মাসে ব্যাঙ্ক সূচকও প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে।
  • কিছু কিছু শেয়ারে আকস্মিক পতন প্রভাব ফেলেছে বাজারেও। HDFC ব্যাঙ্ক, জি মিডিয়া ইত্যাদি সংস্থার শেয়ারে বড় পতন সেনসেক্সকে দুর্বল করেছে।

কোম্পানিগুলোর ত্রৈমাসিক ফলাফল যে এই সপ্তাহের বাজারকে প্রভাবিত করবে তা আন্দাজ করাই গিয়েছিল। Axis Bank এবং Bajaj Auto সহ অনেক বড় কোম্পানির ত্রৈমাসিক ফলাফল সপ্তাহে আসতে চলেছে। সপ্তাহে একটি মেইনবোর্ড এবং ৫টি এসএমই আইপিও চালু করা হচ্ছে। সেই প্রভাবও রয়েছে। তাছাড়া আগের সপ্তাহেও বৃহস্পতিবার বাজার পড়েছিল প্রায় ১৬০০ পয়েন্ট। এভাবে প্রায় দুই মাসের মধ্যে গত সপ্তাহটি অভ্যন্তরীণ বাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: Share Market: হংকংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget