এক্সপ্লোর

Share Market Crash: বাজার খোলার পরেই পতন, ফের হাহাকার শেয়ার বাজারে

Share Market: সেনসেক্স এখন ৫৫০ পয়েন্ট পড়ে এসে দাঁড়িয়েছে ৭২৫৬৪-এর ঘরে। অন্যদিকে নিফটি ২১,৯০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তেল ও গ্যাস সংস্থার স্টক, পিএসইউ ব্যাঙ্কের স্টক এবং অটো সেক্টরের সূচকে আজ পতন।

Sensex Today: শুক্রবার সকাল থেকেই লাল সঙ্কেত বাজারে। সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও ক্ষতির চিহ্ন দিয়ে শুরু হল বাজার। আর কিছু সময়ের মধ্যেই ফের রেড জোনে সূচক। সেনসেক্স কমে গেল ৫৫০ পয়েন্ট। নিফটিতেও বড় পতন। সকালে বাজার খুলতেই ১৮০ পয়েন্টেরও বেশি পড়েছিল বাজার (Share Market Crash)। সেই পতন আরও বাড়ল। গতকাল যে সবুজ সঙ্কেতে বন্ধ হয়েছিল বাজার, সেই লাভ আজ পুরো গিলে ফেলল বিয়ার মার্কেট।

সকালের সেশনেই বাজারে পতন শুরু

সকালের প্রাথমিক সেশনে ২৫০ পয়েন্ট পড়েছিল বাজার। নিফটি ৫০ সূচক ৭০ পয়েন্ট কমে গিয়েছিল। বিশ্ব বাজারে নীরবতার মাঝে ভারতের শেয়ার বাজারে (Share Market Crash) পরপর পতন চলছে। আজ সকাল ১১টার সময় সেনসেক্স ৫১১ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছিল ৭২৫৮৫.২৯ এর স্তরে। অর্থাৎ ০.৭০ শতাংশ পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। অন্যদিকে নিফটি ৫০ ১৮০.১৫ পয়েন্ট পড়ে গিয়েছে সকাল ১১টার সময়েই।

এখন কোথায় দাঁড়িয়ে উভয় সূচক

সেনসেক্স এখন ৫৫০ পয়েন্ট পড়ে এসে দাঁড়িয়েছে ৭২৫৬৪-এর ঘরে। অন্যদিকে নিফটি ২১,৯০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তেল ও গ্যাস সংস্থার স্টক, পিএসইউ ব্যাঙ্কের স্টক এবং অটো সেক্টরের সূচকে আজ বিরাট পতন দেখা গিয়েছে। সমস্ত সেক্টরই রেড জোনে।

কোন সূচকে কেমন গতি

মিডক্যাপ ও স্মলক্যাপে আবারও পতন (Share Market Crash) আজ। ১ শতাংশ কমে গিয়েছে নিফটি স্মলক্যাপ ও মিডক্যাপ সূচক। অন্যদিকে, নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক কমে গিয়েছে ৪ শতাংশ, নিফটি মেটাল, অটো ও পাওয়ারের সূচক পড়েছে ২ শতাংশ। তবে এসবের মধ্যেও FMCG সেক্টর সবুজ। আজকের সেশনে ০.২৫ শতাংশ বাড়তে দেখা গিয়েছে এই সূচককে।

কোন শেয়ার বাড়ল, কোনটা কমল

UPL-এর শেয়ারে এখনও পর্যন্ত বাজারের সবথেকে বেশি লাভ লক্ষ্য করা গিয়েছে। এই শেয়ারের দাম বেড়েছে ২.৩৯ শতাংশ এবং অন্যদিকে BPCL-এর শেয়ারে সবথেকে বেশি ক্ষতি। শেয়ারের দাম পড়েছে ৭.৭৫ শতাংশ। নিফটি এনার্জির সূচকে আজ সবথেকে বেশি পতন। ৩.০৩ শতাংশ পতন সূচকে। এদিকে নিফটি ব্যাঙ্কের সূচকের মধ্যে ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারে আজ ২.৮ শতাংশ পতন এসেছে। SBI-এর শেয়ারের দামও কমেছে ২.০৯ শতাংশ।

দাম বেড়েছে পেটিএমের শেয়ারের

দীর্ঘকালীন পতনের মধ্যেও আজ ১৫ মার্চ পেটিএমের শেয়ারের (Share Market Crash)দাম বাড়ল ৫ শতাংশ। পেটিএমের শেয়ারে (Paytm Share Price) যে পতন এসেছিল তা আজ খানিকটা পুনরুদ্ধার করতে পারলেন বিনিয়োগকারীরা। NPCI-এর থেকে TPAP ছাড়পত্র পাওয়ার পরেই এই লাফ শেয়ারের দামে।

আরও পড়ুন: Paytm Share Price: NPCI-এর ছাড়পত্র পেতেই লাফ দিল পেটিএমের শেয়ার, আরও কী বাড়বে দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget