এক্সপ্লোর

Stock Market Closing: রেকর্ড উচ্চতা ছাড়াল বাজার, চলতি সপ্তাহেই ১৯০০০-এ নিফটি, কোন খাতে বেশি বৃদ্ধি ?

Share Market Update: আশাহত করল না বাজার। সোমেই দুরন্ত ছুট দিল ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ। এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ভারতীয় শেয়ার বাজার ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে।

Share Market Update: আশাহত করল না বাজার। সোমেই দুরন্ত ছুট দিল ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ। এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ভারতীয় শেয়ার বাজার ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। মূলত, রিলায়েন্সের স্টকে বুমের কারণেই অনেকটাই এগিয়ে গিয়েছে মার্কেট। 

Stock Market Closing: কেমন ছিল নিফটি , সেনসেক্সের অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি উভয় সূচকই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই নিয়ে প্রথমবার সেনসেক্স 62,700 ও নিফটি 18,614 স্তরে পৌঁছেছে। বাজারের সূচক বলছে, রিলায়েন্সের নেতৃত্বে এদিন  বাজারে একটি দুর্দান্ত উত্থান দেখা যায়। সেখানে বাজারের বন্ধের সময় মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 62,504 পয়েন্টে 211 পয়েন্টের লাফ দিয়ে প্রথমবারের মতো 62,500 এর উপরে বন্ধ হয়েছে। তাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 18,614-এর রেকর্ড সর্বোচ্চ ছুঁয়ে 50 পয়েন্ট বেড়ে 18,562.7-তে দৌড় থামিয়েছে। 

Share Market Update:কোন খাতের কী অবস্থা ছিল ?
আজ বাজারে আইটি, মেটাল, মিডিয়া,  ভোগ্যপণ্য খাতের শেয়ারে বিক্রি বেড়েছে। যদিও ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, ইনফ্রা, কমোডিটিস ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ারের দাম বেড়েছে। পরিসংখ্যান বলছে,  মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলিও একটি ভাল উচ্চতায় পৌঁছেছে। সেখানে BSE সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 15টি লাভের সঙ্গে ও 15টি লোকসানের সঙ্গে থেমেছে। অন্যদিকে, নিফটির 50টি শেয়ারের মধ্যে 27টি শেয়ার লাল দাগে বন্ধ হয়েছে বাকি 23টি শেয়ারে গতি দেখ গিয়েছে। 

Stock Market Closing: আজকের বাজারে বুলিশ স্টক
আজ, বাজারে  নেতৃত্ব দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মার্কেট ক্যাপের নিরিখে ভারতীয় শেয়ারবাজারের বৃহত্তম সংস্থা এই কোম্পানি। রিলায়েন্সের শেয়ার 3.40 শতাংশ, নেসলে 1.41 শতাংশ, এশিয়ান পেইন্টস 1.38 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 1.03 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 0.67 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 0.59 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 0.58 শতাংশ, আল্ট্রা 58 শতাংশ, আল্ট্রা 40 শতাংশ শতক এনটিপিসি 0.41 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।

Share Market Closing: পতন দেখা গিয়েছে এই  স্টকগুলিতে
অন্যদিকে আজ টাটা স্টিল 1.18 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 1.06 শতাংশ, ভারতী এয়ারটেল 1.04 শতাংশ, এইচসিএল টেক 0.79 শতাংশ, এইচডিএফসি 0.78 শতাংশ, ইনফোসিস 0.66 শতাংশ, মারুতি সুজুকি 0.5 শতাংশ, Mahindra & Mahindra 0.50 শতাংশ কমেছে।

Stock Market Closing: কী বলছেন বিশেষজ্ঞরা ?
মূলত, মার্কিন বাজারে স্থিতাবস্থা ফিরে আসার পরই বিশ্ব বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। সেই কারণেই দুরন্ত গতি দেখাচ্ছে ভারতীয় বাজার। শোনা যাচ্ছে, আগামী দিনে আমেরিকার ফেড রেট (রেপো রেট) কমিয়ে দিতে পারে ফেডারেল ব্যাঙ্ক। মূদ্রাস্ফীতি কমানোর জন্যই আগে ফেড রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। শোনা যাচ্ছে, এবার সেই ফেড রেট ৫০ বেসিস পয়েন্টে কমে আসতে পারে। এই খবরেই বুম এসেছে মার্কিন বাজারে। ডাও জোনস, এস অ্যান্ড পি ছাড়াও ন্যাসড্যাকে বৃদ্ধি দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget