এক্সপ্লোর

Share Price: আকর্ষণীয় ছাড় ! ঘোষণা হতেই হু হু করে বাড়ল এই সংস্থার শেয়ারের দাম

EaseMyTrip Share Price: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং সংস্থা EaseMyTrip সম্প্রতি এক অভিনব ছাড়ের ঘোষণা করতেই বাড়তে শুরু করে শেয়ারের দাম। মলদ্বীপ বিতর্কের মাঝে কীভাবে বাড়ল এই শেয়ারের দাম?

EaseMyTrip: ভারতের দ্বিতীয় বৃহত্তম অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম এই EaseMyTrip। সম্প্রতি ভারত আর মলদ্বীপের বিরোধ, মলদ্বীপ বিতর্কের মাঝে ভারত থেকে মলদ্বীপগামী সমস্ত বিমানের টিকিট বুকিং বন্ধ করেছিল এই সংস্থা। ভারতের প্রধানমন্ত্রীর (Narendra Modi) অবমাননার প্রতিবাদে সামিল হয়েও এবার সেই সংস্থারই শেয়ারের দাম বাড়ল হু হু করে। অবিশ্বাস্যভাবে বৃহস্পতিবার এই শেয়ারের দাম বাড়ল প্রায় ১৬ শতাংশ। এর মূলে রয়েছে সংস্থার তরফে একটি বিশেষ ছাড়ের ঘোষণা।

কী জন্য বাড়ল শেয়ারের দাম ?

মলদ্বীপের পর্যটন বিভাগের পক্ষ থেকে EaseMyTrip-এর কাছে আবেদন করা হয়েছে যাতে তারা পুনরায় মলদ্বীপগামী বিমানের টিকিট বুকিং (Online Ticket Booking) চালু করে দেন। আর এর বিপরীতে এই সংস্থা সম্প্রতি ভারতের মধ্যে ভ্রমণের জন্য চালু করেছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ধারণা করা হচ্ছে শেয়ারের দামে এই উত্থানের মূলে রয়েছে এই কারণ।

কী ছাড় ?

ভারতের মধ্যে ভ্রমণের জন্য এবার EaseMyTrip-এ টিকিট বুকিংয়ের সময় দুটি কোড দিলেই অনেকটাই কম দামে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। ঐ দুটি কোড হল – NATIONFIRST বা BHARATFIRST। এই দুটি কোডের মধ্যে যে কোনও একটি ব্যবহার করা যাবে একবারে। দুটিতেই একই পরিমাণ ছাড়ের সুবিধে মিলবে বলে জানা গিয়েছে।

এছাড়াও জানা গিয়েছে যে খুব শীঘ্রই EaseMyTrip-এর পক্ষ থেকে ব্রোকারেজ ফার্ম নিয়ে আসা হচ্ছে। বাজারে ট্রেডাররা অনেকেই এই খবর পেয়ে সংস্থার ব্যবসা ভাল হওয়ার আশা রেখে শেয়ারে বিনিয়োগ করতে শুরু করেছেন বলেও অনেকের ধারণা।

দেখা গিয়েছে শেষ পাঁচটি সেশনে এই সংস্থার শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ বেড়েছে। নিফটি ৫০-এর বেঞ্চমার্ককেও ছাপিয়ে গিয়েছে এই উত্থান। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে ইন্ডাস্ট্রিতে সংস্থা তার নিজের পজিশনকে সলিডিফাই করতে চায় আর তাই ২০ মিলিয়ন ইউজার বেসের এই অনলাইন প্ল্যাটফর্মটি নতুনভাবে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ইনসিওরেন্স ব্রোকারেজ ফার্ম (EaseMyTrip Insurance Brokerage) গড়ে তোলার পথে হাঁটছে।

এক্স হ্যান্ডলে এই সংস্থার সিইও নিশান্ত পিট্টি নিজে এই অভিনব ছাড়ের কথা পোস্ট করে জানিয়েছেন। মলদ্বীপের ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর সংস্থা EaseMyTrip-কে তাদের মন্ত্রীদের করা অপমানজনক মন্তব্যকে অস্বীকার করার আবেদন করার পরের দিনই এই অভিনব ছাড়ের ঘোষণা করেছেন সংস্থার সিইও।

আরও পড়ুন: Stock to Buy: বৃহস্পতিতে খুলবে শেয়ার-ভাগ্য? আজ কোন কোন স্টকে নজর?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget