এক্সপ্লোর

Silicon Valley Bank: টাকা ফেরত পাবেন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা ? কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

Joe Biden: মার্কিন মুলুকে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়ে আমানতকারীদের। ব্যাঙ্ক বন্ধ ঘোষণা হতেই আতঙ্কে রক্তচাপ বাড়ে আমেরিকানদের।

Joe Biden: মার্কিন মুলুকে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়ে আমানতকারীদের। ব্যাঙ্ক বন্ধ ঘোষণা হতেই আতঙ্কে রক্তচাপ বাড়ে আমেরিকানদের। যা নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কী বলেছেন হোয়াইট হাউসের প্রধান ?     

Bank News: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীদের জন্য খবর 
সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্কট নিয়ে সরব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, আমেরিকার ব্যাঙ্কিং খাত সম্পূর্ণ নিরাপদ। তবে ভবিষ্যতে এই ধরনের সঙ্কট এড়াতে আরও কঠোর নজরদারির দিকে এগোতে হবে আমেরিকাকে। 

Silicon Valley Bank: কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ? 
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক নিয়ে জো বাইডেন জানান, আমেরিকার মানুষের কাছে ব্যাঙ্কিং ব্যবস্থা খুবই নিরাপদ একটি প্লাটফর্ম। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ''যখনই আপনার অর্থের প্রয়োজন হবে, তখনই আপনারা আমানত ফেরত পাবেন।  সিলিকন ভ্যালি ব্যাঙ্কের আমানতকারীরা যাতে তাদের টাকা ফেরত পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।'' করদাতাদের কোনও ক্ষতি হতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

Bank News: কোথা থেকে আসবে আমানতকারীদের টাকা ?
সিলিকন ভ্যালি ব্যাঙ্কের টাকা ফেরত নিয়ে  জো বাইডেন জানান, ব্যাঙ্কে টাকা রাখার জন্য যে বিমা দেওয়া হয়, তা থেকেই আমানতকারীদের টাকা দেওয়া হবে।  তবে এই ঘটনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন বাইডেন। তিনি বলেন, ২০০৮ সালের আর্থিক সঙ্কটের পরে যে কঠোর নিয়মগুলি করা হয়েছিল, তা প্রাক্তন রাষ্ট্রপতি ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুর্বল করেছেন। বর্তমানে মার্কিন কংগ্রেসকে দেশের অর্থনীতি আরও মজবুত করতে কঠোর নিয়ম করার জন্য আহ্বান জানিয়েছেন।

মার্কিন মুলুকে ঝাঁপ বন্ধ আরও একটি ব্যাঙ্কের। সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের পর এবার নিউ ইয়র্কের সিগনেচার ব্যাঙ্ক। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থার তরফে বন্ধ করে দেওয়া হল ওই ব্যাঙ্কটিকে।

ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (FDIC)-কে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর অর্থ, এবার ওই ব্য়াঙ্কের সম্পত্তি খোলা বাজারে নিলাম করে ব্যাঙ্কের গ্রাহকদের তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত, ক্রিপ্টোকারেন্সি লেনদেনেও ছিল এই সিগনেচার ব্যাঙ্ক।

কদিন আগেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের স্টার্টআপে ঋণ দেওয়ার অন্যতম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বুঝে বাধ্য হয়ে হস্তক্ষেপ করে  মার্কিন সরকার। সিলিকন ব্যাঙ্কের শেয়ারের দর পড়ে যায় ৬০ শতাংশ। তারপরে ফের মার্কিন মুলুকের আরও একটি ব্য়াঙ্ক বন্ধের মুখে। ডিপোজিটরদের বাঁচাতে FDIC সিগনেচার ব্য়াঙ্কের যাবতীয় সম্পত্তি সিগনেচার ব্রিজ ব্যাঙ্কে সরিয়েছে। এটি সম্পূর্ণ FDIC নিয়ন্ত্রনাধীন একটি ব্য়াঙ্ক। যেটি সম্পত্তি নিলামের ব্যবস্থা করবে।   

7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget