এক্সপ্লোর

Market Closing: ষাঁড়ের গুঁতোয় ছুটছে বাজার, এক লাফে ১২৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স- রিলায়েন্স, ONGC-র শেয়ারে বিপুল মুনাফা

Sensex Today: বিপুল উর্ধ্বগতি বাজারে। ষাঁড়ের গুঁতোয় যেন ছুটছে বাজার। ১২৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স। কোন কোন স্টকে বিপুল মুনাফা এল ?

Stock Market: বিপুল উর্ধ্বগতি বাজারে, সপ্তাহের শুরুতেই সবুজ হল বাজার। সেনসেক্স এবং নিফটি দুটি সূচকেই বিরাট লাফ। ১২৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex), নিফটি (Nifty 50) এখন ২১৭২৭-এর ঘরে। ৩৮৫ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে বি অ্যান্ড পি সেনসেক্স সূচক বেড়েছে প্রায় ১৩০০ পয়েন্ট।

গত সপ্তাহে কেমন ছিল বাজার ?

গত সপ্তাহে শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বন্ধ ছিল বাজার (Share Market)। তার আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার শেষ ট্রেডিং ডে-তে বাজার শেষ হয়েছিল ১০১ পয়েন্ট নেমে, নিফটি সূচক দাঁড়িয়েছিল ২১৩৫২ স্তরে আর সেনসেক্স ছিল ৭০৭০০ পয়েন্টে। ৩৫৯ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স সূচক (BSE Index)। বাজার বিশেষজ্ঞদের মতে, এদিন ২১৫০০ পয়েন্টে সূচকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, চার্টে দেখা গিয়েছে সেই রেজিস্ট্যান্স ভেঙে দিয়েছে সূচক। ফলে কালকের বাজারেও যে সূচক উর্ধ্বমুখী থাকবে তা আন্দাজ করা যায়। কিন্তু এখানেও খেয়াল রাখতে হবে ২১৭৫০ স্তরেও একটি রেজিস্ট্যান্স আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বাজার সেদিকে যাওয়ার পর কী হয় সেটাই দেখার।

আজকের বাজারের হাল-হকিকত

এদিনের বাজারে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক দুইই বেড়েছে ১.৬৩ শতাংশ। এমএফসিজি ছাড়া নিফটি অটো, ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, রিয়েলটি, কনজাম্পশন ইত্যাদি সমস্ত সূচকেই (Sensex) সবুজ সঙ্কেত দেখা গিয়েছে। ইন্ডিয়া ভিক্সের (India Vix) সূচকও বাড়ে প্রায় ১৩.০৫ শতাংশ। এই ভিক্স আসলে ভোলাটিলিটি ইনডেক্স। বাজেটের আগে আগে বাজারে এরকম ভোলাটিলিটি লক্ষ করা যায়। অর্থাৎ খুব দ্রুত ওঠানামা করে বাজার। ইন্ডিয়া ভিক্সের সূচক সেই ইঙ্গিতই করে।

কোন কোন স্টক বাড়ল ?

বিএসই সূচকের (Sensex) অন্তর্ভুক্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজ ৬.৬ শতাংশ বেড়েছে। টাটা মোটরস, কোটাক ব্যাঙ্ক, এল অ্যান্ড টি, এনটিপিসির শেয়ারেও বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। ONGC-র শেয়ার আজ ৯ শতাংশ বেড়েছে। সেনসেক্সের মিড ক্যাপ সূচক এদিন বেড়েছে ১.৬৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক বেড়েছে ১.০২ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক এদিন প্রায় ২.৪ শতাংশ বেড়েছে।

কোন স্টকে পতন ?

Au Small Finance Bank, SBI Cards and Payment, Ceat এবং Tanla Platforms -এর স্টকে এদিন সবথেকে বেশি ক্ষতি হয়েছে।

সোমবার ভারতের বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য বাজারেও উর্ধ্বগতি দেখা গিয়েছে। জাপানের শেয়ার বাজারের সূচক বেড়েছে ০.৭৭ শতাংশ এবং হংকংয়ের সূচক বেড়েছে প্রায় ০.৭৮ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget