এক্সপ্লোর

Stock Market Crash: ট্রাম্প প্রেসিডেন্ট হতেই বড় ধাক্কা শেয়ার বাজারে ! ৫ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের

Stock Market Down: আজ সকাল ৯টা ৫০ পর্যন্ত সেনসেক্স ২৫০ পয়েন্ট নেমে ট্রেড করছিল ৭৬,৮২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ট্রেড করছিল ২৩,৩৪৪ পয়েন্টে। সকাল ১০টা নাগাদ এই সূচক ৩০০ পয়েন্ট পড়ে যায়।

Sensex Today: মার্কিন প্রেসিডেন্টের পদে আবারও একবার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই শপথ গ্রহণের দিনেই মার্কিন ডলার অনেকাংশে পড়ে গিয়েছে। ভারতীয় মুদ্রাও (Sensex Today) ডলারের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে ডলারের এই পতন আগামী দিনেও অব্যাহত থাকবে। এর জেরেই ভারতের শেয়ার বাজারে (Stock Market Crash) আজ সকালেই বড় ধস। ৭০০ পয়েন্টেরও বেশি পতন সেনসেক্সে। রক্তাক্ত হল শেয়ার বাজার। সকালেই কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৫ লক্ষ কোটি টাকার লোকসান বিনিয়োগকারীদের। গতকাল যে হারে শেয়ার বাজারে (Stock Market) গতি দেখা গিয়েছিল, আজ সেই লাভ গ্রাস করল বিয়ারিশ মার্কেট।

আজ সকাল ৯টা ৫০ পর্যন্ত সেনসেক্স ২৫০ পয়েন্ট নেমে ট্রেড করছিল ৭৬,৮২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ট্রেড করছিল ২৩,৩৪৪ পয়েন্টে। সকাল ১০টা নাগাদ এই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩০০ পয়েন্ট পড়ে যায় আর এখন সকাল ১১টা ১৩ নাগাদ দেখা গিয়েছে সেনসেক্স ৭৭১ পয়েন্ট পড়ে ৭৬,৩০১-এর স্তরে ট্রেড করছে।

সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, টাটা মোটরস, আইটিসি, সান ফার্মা, এইচসিএল টেকনোলজিস ইত্যাদি শেয়ারের দাম বেড়েছে আজকের বাজারে। অন্যদিকে জোমাটো, আদানি পোর্টস, রিলায়েন্স, কোটাক মহিন্দ্রা, এনটিপিসি ইত্যাদি শেয়ারে বিপুল পতন এসেছে বাজারে। বড় ক্ষতি বিনিয়োগকারীদের।

নিফটি মিডক্যাপ সিলেক্ট সূচক ০.৯৬ শতাংশ পড়ে গিয়েছে। নিফটি কনজিউমার ডিউরেবলসের শেয়ার ২.২২ শতাংশ, নিফটি হেলথকেয়ারের সূচক ০.৬৪ শতাংশ পড়ে গিয়েছে। তথ্য অনুসারে আজকের বাজারে সকালেই বাজারের মোট মূলধন কমে গিয়েছে ৪.৫ লক্ষ কোটি টাকা।

কানাডা ও মেক্সিকোর উপরে ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর কারণে এশিয়ার আবেগের প্রকাশ দেখা গিয়েছে আজকের বাজারে। কিন্তু আজ ডলার ও মার্কিন ১০ বছরের বন্ড ইল্ড খানিকটা কমে যায়। অন্যদিকে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে ভারতীয় সংস্থাগুলির এই ফলাফল ভাল না হওয়ার কারণেও এই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Donald Trump: প্রেসিডেন্ট হতেই প্রথমে ধাক্কা ! 'ভয় পেলেন ট্রাম্প' , আজ ছুটবে ভারতের বাজার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget