এক্সপ্লোর

Stock Market Crash: সপ্তাহের শেষ দিনে বড় ধস শেয়ার বাজারে ! ৭০০ পয়েন্ট নামল সেনসেক্স- কেন এই পতন ?

Stock Market News: বাজাজ ফিনান্সের ত্রৈমাসিক ফলাফলের পরে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলির দামে পতন এসেছে। অন্যদিকে নিফটি অটো সূচকও আজ ১.৩ শতাংশ কমেছে।

Stock Market Crash: ভারতের শেয়ার বাজারে আজকের দিনটি মোটেও ভাল ছিল না। শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে সেনসেক্স ও নিফটি উভয় সূচকেই বড় পতন এসেছে। ৩০টি শেয়ারের সূচক সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট কমে গিয়েছে আর অন্যদিকে ৫০টি শেয়ারের সূচক (Stock Market News) নিফটি নেমে এসেছে ২৫ হাজারের নিচে। বাজারে কারেকশনের আবহ চলছে আর তাই অনেক শেয়ারেই সেল অফ দেখা গিয়েছে। অনেক বড় বড় সংস্থার শেয়ারের (Stock Market Crash) দামও ৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।

বাজাজ ফিনান্সের ত্রৈমাসিক ফলাফলের পরে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলির দামে পতন এসেছে। অন্যদিকে নিফটি অটো সূচকও আজ ১.৩ শতাংশ কমেছে। এর পাশাপাশি পিএসইউ ব্যাঙ্ক, আইটি, মেটালের মত আরও অনেক সেক্টরের সূচকে এসেছে পতন। বিএসই মিডক্যাপ সূচক ও স্মলক্যাপ সূচক যথাক্রমে ১.৩ শতাংশ এবং ১.৭ শতাংশ হ্রাস পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ৪.৭৫ লক্ষ কোটি টাকা কমে ৪৫৩.৫৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। কেন এই পতন ? জেনে নিন তিন বড় কারণ।

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তিতে বিলম্ব

ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমেরিকা জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের মত অনেক দেশের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করেছে। তবে ভারতের সঙ্গে এই বিষয়ে এখনও আলোচনা চলছে। শুল্ক আরোপের জন্য ১ অগাস্টের সময়সীমাও ঘনিয়ে এসেছে।

চাপের মুখে ব্যাঙ্কিং ও ফিনান্স স্টক

শেয়ার বাজারে লেনদেনের সময় ব্যাঙ্কিং ও ফিনান্স স্টকগুলিতে সবথেকে বেশি পতন এসেছে। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসে সূচক ১ শতাংশ এবং নিফটি ব্যাঙ্ক ৬০০ পয়েন্টেরও বেশি পতনে বন্ধ হয়েছে আজকের বাজার শেষে। নিফটি ৫০ সূচকের অধীনে বাজাজ গ্রুপের শেয়ারের দাম সবথেকে বেশি কমেছে। যথাক্রমে ৫.৫ শতাংশ এবং ৪.৫ শতাংশ শেয়ারের দাম কমেছে বাজাজ গ্রুপের। নিফটি ব্যাঙ্কের অধীনে ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক ৩ শতাংশেরও বেশি কমেছে।

বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছে

গত ৪ দিনে ভারতের শেয়ার বাজার থেকে প্রায় ১১ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। আর এই ক্রমাগত FII-দের সেল অফ বাজারকে চাপে রেখেছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget