এক্সপ্লোর

Stock Market: দুরন্ত গতি শেয়ার বাজারে, এই শেয়ারগুলিতে বিপুল মুনাফা আজ

Stock Market News: সেনসেক্স আজ ৩১৯.৭৭ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৮১,৯৫৪-এর স্তরে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ৫২.৬৫ পয়েন্ট বেড়ে আজ সকালে খোলে ২৫,০৬৫ পয়েন্টে।

Share Market Opening: আজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতির বৈঠক ছিল। সেই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে একটা ইতিবাচক মনোভাবে খুলেছিল বাজার। দারুণ গতি ছিল আজ (Stock Market Opening) সকালের বাজারে। ব্যাঙ্ক নিফটি আজ ২০০ পয়েন্ট গ্যাপ আপে খুলেছে। অন্যদিকে নিফটি আইটিতেও (Stock Market Today) এসেছে বৃদ্ধি। আজকের বাজারে সবথেকে বেশি মুনাফা দিচ্ছে এসবিআইয়ের স্টক। ব্যাঙ্কিং স্টকগুলি আজ বুলিশ ইঙ্গিত দিচ্ছে।

সকালের সেশনে কেমন ছিল বাজার

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ ৩১৯.৭৭ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৮১,৯৫৪-এর স্তরে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ৫২.৬৫ পয়েন্ট বেড়ে আজ সকালে খোলে ২৫,০৬৫ পয়েন্টে। আজ ৯ অক্টোবর সাড়ে এগারোটা নাগাদ সেনসেক্স ৬৩৮ পয়েন্ট বেড়ে গিয়েছিল। তবে দুপুর ১২টার সময় ফের খানিক নিচে এসে ৮১,৮৮১ এর স্তরে দাঁড়ায়। তবে এবার পতন আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সেনসেক্সের শেয়ারে কী অবস্থা

বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি স্টকের মধ্যে ১৯টি স্টকে আজ বৃদ্ধি দেখা গিয়েছে এবং ১১টি স্টকে এসেছে পতন। টেক মহিন্দ্রা, টাটা মোটরস, এসবিআই, এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনান্স, মারুতি এবং ভারতী এয়ারটেল, এইচসিএল, এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি, নেসলে, জেএসডব্লিউ স্টিলের স্টকে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে।

নিফটি শেয়ারের সর্বশেষ আপডেট

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটির অধীনে আজকের বাজারে শ্রীরাম ফিনান্স, ট্রেন্ট, টাটা মোটরস, বাজাজ ফিনান্স, টেক মহিন্দ্রার শেয়ারে সবথেকে বেশি লাভ দেখা গিয়েছে। এর বাইরে রয়েছে নেসলে, ওএনজিসি, আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দামও আজ বাড়ছে।

বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন

আমরা যদি বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের দিকে তাকাই তাহলে দেখা যাবে গতকাল মঙ্গলবার বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মুলধন ৮ লক্ষ কোটি টাকার লাফ দিয়ে বন্ধ হয়েছিল ৪৫৯.৭৮ লক্ষ কোটিতে। সোমবারের সেশনে এই বাজার মূলধন ছিল ৪৫১.৯৯ লক্ষ কোটি টাকা। আজকের সেশনেও সকালে প্রায় ৪ লক্ষ কোটি টাকা বেড়েছিল বাজার মূলধন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Pension Scheme: দিনে মাত্র ৭ টাকা জমিয়েই ৫০০০ টাকার নিশ্চিত পেনশন পাবেন, এই স্কিমে দারুণ সুযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget