এক্সপ্লোর

Stock Market Update: রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার আগে চাঙ্গা শেয়ার বাজার

Stock Market Update:চড়েছে বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স। এদিন  সেনসেক্স ৩৪৪ পয়েন্ট বেড়ে ৫৮,৮১০-এ খুলেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচকও ৯০ অঙ্ক বেড়ে ১৭,৫৫৪-তে লেনদেন শুরু করে।

 

 


Stock Market Update: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ দ্বিমাসিক ঋণ নীতি ঘোষণা করবেন। তার আগে তেজি শেয়ার বাজার। ঋণে সুদের হারে কোনও রদবদল করা হয় কিনা, তা জানতে আজ বাজারের নজর রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার দিকে। কিন্তু এরইমধ্যে লেনদেনের শুরুতেই চড়েছে বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স। এদিন  সেনসেক্স ৩৪৪ পয়েন্ট বেড়ে ৫৮,৮১০-এ খুলেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচকও ৯০ অঙ্ক বেড়ে ১৭,৫৫৪-তে লেনদেন শুরু করে। এর আগে এসজিএক্স নিফটিও বাজারে তেজিভাব নিয়ে খোলার ইঙ্গিত দিয়েছিল। 

ব্যাঙ্কিং সেক্টরগুলির স্টকে খুব ভালো তেজিভাব দেখা যাচ্ছে। সেনসেক্সের ৩০ স্টকের মধ্যে ২৮ শেয়ারেই রয়েছে সবুজ সঙ্কেত। মাত্র দুটি শেয়ার নিম্নমুখী। সবচেয়ে বেশি যে শেয়ারগুলির দর বেড়েছে, সেগুলির মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড। এই শেয়ার ২.০৩ শতাংশ বেড়ে ২১৩ টাকায় লেনদেন করছে। নিম্নমুখী শেয়ারগুলির মধ্যে রয়েছে মারুতি সুজুকির শেয়ার। এই শেয়ার ০.৬২ শতাংশ পড়ে ৮৯০৫ টাকায় লেনদেন হচ্ছে। 

আইটি, মেটালস, মিডিয়া, এনার্জির মতো সেক্টরে শেয়ারে তেজিভাব দেখা যাচ্ছে। অন্যদিকে, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরাবেলস,  ফাইনান্সিয়াল সার্ভিসেস, ফার্মা সেক্টর ছাড়াও স্মল ও মিড ক্যাপ শেয়ারে নিম্নমুখীতা দেখা গিয়েছে। 

পাওয়ার গ্রিড ছাড়া ইনফোসিস, টাটা স্টিল, এনটিপিসি, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, টেক মাহিন্দ্রা, লার্সেন, কোটাক মাহিন্দ্রার শেয়ারে তেজিভাব রয়েছে। 

যে শেয়ারগুলি নিম্নমুখী, সেগুলির মধ্যে রয়েছে এশিয়ান পেন্টস, মারুতি, বাজাজ ফিনসার্ভ, এয়ারটেল, সান ফার্মা, রি়লায়েন্স, আইসিআইসিআই ব্য়াঙ্ক, বাজাজ ফাইনান্স।

 

সেরা শিরোনাম

Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget