এক্সপ্লোর

Swiggy: এবার ১০ মিনিটেই খাবার পৌঁছে দেবে সুইগি ! আইপিও আসার আগে বড় ঘোষণা

Swiggy Online Food Delivery: শুক্রবার অর্থাৎ গতকাল সুইগি ঘোষণা করেছে দেশের ৬টি শহরে এবার থেকে ১০ মিনিটের মধ্যেই খাবার ডেলিভারি দেবে। চালু হচ্ছে সুইগি বোল্টের (Swiggy Bolt) পরিষেবা।

Online Food Delivery: অনলাইন ফুড ডেলিভারির ক্ষেত্রে সুইগি আর জোমাটোর অদৃশ্য দ্বন্দ্ব সবসময় ছিল। এই দুই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মধ্যে জোমাটো (Swiggy) প্রথম তাদের আইপিও নিয়ে আসে বাজারে। আর এখন সেই জোমাটোর স্টকে বিপুল মুনাফা করছেন বিনিয়োগকারীরা। তবে এবার আইপিও নিয়ে আসতে চলেছে সুইগি। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এই আইপিও। এই আইপিও আসার আগে একের পর এক বড় সিদ্ধান্ত (Swiggy Delivery) নিচ্ছে এই সংস্থা। কিছুদিন আগেই সুইগি ইন্সটামার্ট দিল্লি এনসিআর অঞ্চলে ২৪ ঘণ্টা অনলাইন ডেলিভারির সুবিধে নিয়ে এসেছে। শুক্রবার অর্থাৎ গতকাল সুইগি ঘোষণা করেছে দেশের ৬টি শহরে এবার থেকে ১০ মিনিটের মধ্যেই খাবার ডেলিভারি দেবে। চালু হচ্ছে সুইগি বোল্টের (Swiggy Bolt) পরিষেবা।

কুইক কমার্স পরিষেবায় এসেছে সাফল্য

এই একই স্ট্রাটেজি ব্যবহৃত হয়েছে কুইক কমার্সের ক্ষেত্রেও। এমনিতেই জোমাটোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সুইগির। এবার কুইক কমার্সেও বড় লড়াই চলছে সুইগি ইন্সটামার্টের, পাল্লা দিচ্ছে জোমাটোর অধীনস্থ ব্লিঙ্কইট। সুইগির বক্তব্য অনুসারে, এই সুইগি বোল্টের অধীনে এবার থেকে বার্গার, চা-কফি, কোল্ড ড্রিঙ্কস, ব্রেকফাস্ট ও বিরিয়ানি অর্ডার করা যাবে। কারণ এই খাবারগুলি বানাতে সবথেকে কম সময় লাগে। সুইগি বোল্ট সম্প্রতি লঞ্চ হয়েছে হায়দরাবাদ, মুম্বই, দিল্লি, পুনে, চেন্নাই ও বেঙ্গালুরু এই ৬টি শহরে। ধীরে ধীরে অন্যান্য শহরেও এই সুইগি বোল্টের পরিষেবা চালু হবে।

২ কিমির মধ্যে রেস্তোরাঁ থেকে অর্ডার করতে হবে

সুইগি জানিয়েছে যে বোল্টের পরিষেবার মাধ্যমে তারা আইসক্রিম, মিষ্টি ও স্ন্যাক্সের ডেলিভারিও করবে। তবে গ্রাহকদের অবশ্যই তাদের অঞ্চলের ২ কিমির মধ্যে থাকা রেস্তোরাঁ থেকে এই অর্ডার দিতে হবে। সংস্থার সিইও রোহিত কপূর জানিয়েছেন যে ডেলিভারি পার্টনারদের এই বোল্ট পরিষেবার জন্য কোনও আলাদা ইনসেনটিভও দেওয়া হবে না কিংবা কোনও পেনাল্টিও কাটা হবে না। সুইগি যাতে তাদের অর্ডার ডেলিভারির সময় ৩০ মিনিটে কমিয়ে আনতে পারে, সেই চেষ্টাই করছে। এবার সেই সময় কমিয়ে ১০ মিনিট করার চেষ্টা করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Unified Pension Scheme: পেনশনের নিয়মে আসবে বদল, এই দিনে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget