এক্সপ্লোর

Tata Ladies Hostel Scandal : টাটা ইলেক্ট্রনিক্সের মহিলা হস্টেলের বাথরুমে লুকোনো ক্যামেরা ! মুখ খুলল কোম্পানি

Hidden Camera In Bathroom : মহিলা কর্মীদের বিক্ষোভের জেরে সরকারি বিবৃতি প্রকাশ করল কোম্পানি। জেনে নিন, ঠিক কী বলেছেন সংস্থার মুখপাত্র।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহিলা হস্টেলের বাথরুমে গোপন ক্যামেরা, টাটা ইলেকট্রনিক্সে বিক্ষোভ।
  • কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, পুলিশি তদন্ত চলছে।
  • অভিযুক্ত কর্মী ও প্রেমিক গ্রেফতার, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত।
  • নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি।

 

Hidden Camera In Bathroom : মহিলাদের হস্টেলের বাথরুমের ভিতরে বসানো ছিল গোপন ক্যামেরা (Tata Ladies Hostel Contro)। সেই খবর প্রকাশ্য়ে আসতেই তোলপাড় শুরু হয়ে গেল টাটা ইলেকট্রনিক্সে (Tata Electronics)। মহিলা কর্মীদের বিক্ষোভের জেরে সরকারি বিবৃতি প্রকাশ করল কোম্পানিজেনে নিন, ঠিক কী বলেছেন সংস্থার মুখপাত্র

কোথায় ঘটেছে এই ঘটনা

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার টাটা ইলেক্ট্রনিক্সের মহিলা হস্টেলের বাথরুমে বসানো ছিল এই গোপন ক্যামেরা। এই ঘটনার সত্য় সামনে আসতেই মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কর্মী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে।

কী বিবৃতি দিয়েছে কোম্পানি

টাটা ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র ইতিমধ্যেই এই নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে তিনি বলেছেন, "আমাদের কর্মীদের নিরাপত্তা ও গোপনীয়তা কোম্পানি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখে। আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি ও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি।" সংস্থা আরও বলেছে, এখানে সব কর্মীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিত করতে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আমরা এই ধরনের ঘটনাগুলিকে খুব গুরুত্ব সহকারে দেখি।

পুরো ব্যাপারটা কী ?

পুলিশের মতে, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের নাগামঙ্গলম ইউনিটের মহিলা কর্মচারীদের জন্য একটি হোস্টেল "বিদ্যাল রেসিডেন্সির" একটি বাথরুমে এই গোপন ক্যামেরা লাগানো ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন কয়েকজন মহিলা বাথরুমের ভিতরে একটি সন্দেহজনক ডিভাইস দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে মহিলা কর্মীরা নিরাপত্তা বাড়ানোর দাবিতে বিক্ষোভ জানান।

কে এই ঘটনায় জড়িত

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নীলু কুমারী গুপ্তা (২২) ওডিশার বাসিন্দা কে গ্রেফতার করা হয়েছে। তিনি তার প্রেমিক সন্তোষের (২৫) নির্দেশে ক্যামেরাটি ওখানে ইনস্টল করেছিলেন৷ ইতিমধ্যেই সন্তোষকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুতে। তদন্তে জানা গেছে, ক্যামেরাটি ২ নভেম্বর মহিলাদের আবাসনের একটি রুমের বাথরুমে ইনস্টল করা হয়েছিল

ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড়

ঘটনার পর মহিলা কর্মচারীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনার পর হোসুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকৃতি শেঠি এবং পুলিশ সুপার পি থাঙ্গাদুরাই ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি ও তদন্তে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেনহস্টেলে মহিলা পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে , যাতে অন্য কোথাও কোনও গোপন ক্যামেরা স্থাপন করা না হয়।

এই হস্টেলে আটটি ব্লক নিয়ে গঠিত ১১ তলা কমপ্লেক্সে ৬০০০ জনের বেশি মহিলা কর্মচারী রয়েছে৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্ত মহিলা ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ক্যামেরা রেকর্ডিংগুলি কোথায় পাঠানো হয়েছিল ও ক্যামেরাগুলি অন্য কোথাও স্থাপন করা হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Frequently Asked Questions

টাটা ইলেকট্রনিক্সের মহিলা হস্টেলে কী ঘটনা ঘটেছে?

তামিলনাড়ুর কৃষ্ণগিরির টাটা ইলেকট্রনিক্সের মহিলা হস্টেলের বাথরুমের ভিতরে একটি গোপন ক্যামেরা লাগানো ছিল। এটি প্রকাশ্যে আসার পর মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান।

এই ঘটনায় কারা জড়িত?

পুলিশ এই ঘটনায় নীলু কুমারী গুপ্তা নামে এক মহিলা কর্মী ও তার প্রেমিক সন্তোষকে গ্রেফতার করেছে। প্রেমিকের নির্দেশেই নীলু ক্যামেরাটি লাগিয়েছিল।

কোম্পানি এই বিষয়ে কী বলেছে?

টাটা ইলেকট্রনিক্স জানিয়েছে, তারা কর্মীদের নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ঘটনাটি জানার সাথে সাথে পুলিশকে জানানো হয়েছে এবং তদন্তে সহযোগিতা করা হচ্ছে।

পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে?

পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে এবং ক্যামেরা রেকর্ডিং কোথায় পাঠানো হয়েছিল তা জানার চেষ্টা করছে। হস্টেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget