এক্সপ্লোর

Tata Group: দাম বাড়ছে টাটা গ্রুপের এই সব শেয়ারে, কী খবর এল ?

Tata Group Share Price: এদিন বৃহস্পতিবারের বাজারে টাটা সন্স সংস্থার আইপিও আসার খবরেই এই দাম বাড়তে থাকে টাটা গ্রুপের শেয়ারের।

Share Market: টাটা গ্রুপের শেয়ারে হঠাৎ করেই গতি দেখা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারের (Tata Shares) দাম। টাটা কনজিউমার প্রোডাক্ট, টাটা স্টিলের দাম ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে, এছাড়া টাটা এলেক্সি, টাটা স্টিল, টাটা মোটরস, টিসিএস ইত্যাদি স্টকেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এদিন বৃহস্পতিবারের বাজারে টাটা সন্স সংস্থার আইপিও আসার খবরেই এই দাম বাড়তে থাকে টাটা গ্রুপের শেয়ারের।

কিছুদিনের মধ্যেই টাটা সন্সের (Tata Sons IPO) শেয়ার বাজারে লিস্টিং হওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হবে। তবে তাঁর আগে এর জটিল গ্রুপ হোল্ডিং কাঠামো পরিবর্তিত হবে, নথিভুক্ত হোল্ডিং সংস্থার মধ্যে কিছু সংস্থা তাঁদের স্টেক লিকুইডেট করে দেবে।

কবে আসবে টাটা সন্সের আইপিও

২০২৩ সালে টাটা কোম্পানিগুলির প্রোমোটার এবং মূল ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি টাটা সন্সকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আপার লেয়ার নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে চিহ্নিত করেছিল। আর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এই ধরনের কোনও সংস্থা রিজার্ভ ব্যাঙ্কে প্রস্তাব আনার তিন বছরের মধ্যেই বাজারে নথিভুক্ত হতে হবে। এর অর্থ হল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই টাটা সন্স (Tata Sons IPO) নথিভুক্ত হবে ভারতীয় শেয়ার বাজারে।

টাটা সন্সের এই আইপিও বহুপ্রত্যাশিত, আর এটাই এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় আইপিও হতে চলেছে। শুধু টাটার ইতিহাসে নয়, বরং শেয়ার বাজারের ইতিহাসে সবথেকে বড় আইপিও হতে চলেছে এই টাটা সন্সের আইপিও।

কোন কোন শেয়ারে দাম বেড়েছে

টাটা মোটরসের শেয়ারে এদিন ২ শতাংশ দাম বাড়তে দেখা যায়। যেহেতু এই সংস্থা আগামী এপ্রিল মাস থেকে এর যাত্রীবাহী যানের দাম ২ শতাংশ বাড়াবে বলে জানিয়েছে, সেই সুবাদেই সংস্থার (Tata Shares) শেয়ারের দাম বাড়তে দেখা যায়। অন্যদিকে টাটা কেমিক্যালসের শেয়ার ১৪ শতাংশ বেড়ে এদিন ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ১৩৪৯ টাকা ছুঁয়ে ফেলে। পরপর ৬টি সেশনে দাম বাড়তে দেখা যায় টাটা শেয়ারের। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ার এদিন ৫ শতাংশ বাড়ে। গত এক মাসে এই সংস্থার শেয়ার ৭৪ শতাংশ বেড়েছে। শেষ এক বছরে এই সংস্থার শেয়ারে এসেছে ৩৮০ শতাংশ রিটার্ন।

অন্যদিকে টাটা কনজিউমার প্রোডাক্ট ও টাটা স্টিলের শেয়ারের দাম এদিন ৪ শতাংশ বাড়তে দেখা যায়। এছাড়া টাটা এলেক্সি, টাটা স্টিল, ভোল্টাস, ট্রেন্ট, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারে ১-৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: Stock Market: শিবরাত্রির দিনে বাজার কি খোলা ? কী হবে কাল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget