এক্সপ্লোর

Tata Group: ৫ লক্ষ চাকরি দেবে টাটা গ্রুপ, এই সেক্টরগুলিতে বেশি নজর দেবে সংস্থা

Job News: এন চন্দ্রশেখরন বলেন যে টাটা গ্রুপ মূলত সেমিকন্ডাক্টর সেক্টরে বড় বিনিয়োগ করতে চলেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সেক্টরেও বিনিয়োগ বাড়াতে চাইছে এই সংস্থা। আগামী ৫ বছরে আরও ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চায় সংস্থা।

Tata Sons:  টাটা গ্রুপ তাঁর আগামী ৫ বছরের স্ট্রাটেজি ও পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে সম্প্রতি। এই পরিকল্পনার অধীনে টাটা গ্রুপ দেশে (Tata Group) মোট ৫ লক্ষ চাকরি দেবে। কর্মসংস্থান তৈরি করবে। মূলত উৎপাদন সেক্টরেই এই চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি বলেন যে দেশের (Tata Sons) ম্যানুফ্যাকচারিং সেক্টর ৭.৪ শতাংশ হারে বেড়ে চলেছে। এর অধীনে ১৩ লক্ষ চাকরি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে আগামী দিনে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিন গাড়ি-বাইক, ব্যাটারি ও এই সম্পর্কিত ইন্ডাস্ট্রিতে আরও ৫ লক্ষ কর্মী নিয়োগের কথা জানান এন চন্দ্রশেখরন।

ভারতের বিকাশে গুরুত্ব বাড়ছে উৎপাদন খাতের

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন সম্প্রতি মঙ্গলবার ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে এসে জানিয়েছেন তারা স্বপ্ন দেখছে যে ভারত একদিন বিকশিত হয়ে উঠবে প্রথম বিশ্বের দেশগুলির মত। আর এই বিকাশের পথে সবথেকে বড় গুরুত্ব রয়েছে উৎপাদন খাতের। এই খাতে কর্মসংস্থান তৈরি না করে কোনোভাবেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে না। প্রতি মাসে ১০ লক্ষ মানুষ ভারতের কর্মযজ্ঞে সামিল হন। আগামী দিনে আরো বেশি পরিমাণে কর্মসংস্থানের কথা ভাবতে হবে, এমনটাই জানান তিনি।

এইসব খাতে বড় বিনিয়োগ করছে টাটা গ্রুপ

এন চন্দ্রশেখরন বলেন যে টাটা গ্রুপ মূলত সেমিকন্ডাক্টর সেক্টরে বড় বিনিয়োগ করতে চলেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সেক্টরেও বিনিয়োগ বাড়াতে চাইছে এই সংস্থা। আগামী ৫ বছরে আরও ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চায় সংস্থা। আসামে ইতিমধ্যেই একটি বিশাল সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তুলেছে টাটা গ্রুপ। এছাড়াও ইভি ও ব্যাটারি উৎপাদন ক্ষেত্রেও বহু মানুষের চাকরি হয়েছে গত কয়েক বছরে। বর্তমানে আরও বেশি পরিমাণে কর্মসংস্থান গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে টাটা গ্রুপ।

১০ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে

এন চন্দ্রশেখরন এদিন আরও বলেন যে ৫ লক্ষ চাকরি দিলে সেখান থেকে আরও কয়েক লক্ষ পরোক্ষ কর্মসংস্থান হবে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুসারে ২০২২ সালে ১১ লক্ষ চাকরি দেওয়া হয়েছে যা কিনা ২০২৩ সালে ১৩ লক্ষতে পরিণত হয়েছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে সবথেকে বেশি দক্ষতার প্রমাণ দিয়েছে ভারতের মহারাষ্ট্র। এরপরেই উঠে আসে গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তরপ্রদেশের নাম।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: World Food Day: কেন পালন করা হয় 'বিশ্ব খাদ্য দিবস' ? জানেন এর ইতিহাস ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget