এক্সপ্লোর

World Food Day: কেন পালন করা হয় 'বিশ্ব খাদ্য দিবস' ? জানেন এর ইতিহাস ?

World Food Day 2024 Significance: এই বিশেষ দিনের মূল লক্ষ্য হল সকল মানুষ যাতে যথাযথ পুষ্টিগুণসম্পন্ন খাবার পায় এবং খাদ্য নিরাপত্তার আওতায় আসতে পারে। এই বার্তা প্রচারের জন্যই পালিত হয় বিশ্ব খাদ্য দিবস।

কলকাতা: সারা বিশ্ব জুড়ে আজ ১৬ অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। মূলত বিশ্বে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যেই এই খাদ্য দিবস পালিত হয়। এই বিশেষ দিনটি বিশ্বের খাদ্য নিরাপত্তা, ক্ষুধা কমানোর লক্ষ্যে সচেতনতা ছড়ানো, খাদ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানের লক্ষ্যেই পালিত হয়ে থাকে সারা বিশ্ব (World Food Day) জুড়ে। এই বিশেষ দিনের প্রতিপাদ্য থিম 'জলই জীবন, জলই খাদ্য, কাউকেই পিছনে ফেলে রাখে না'। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশেষ দিনের প্রতিপাদ্যও জলকে ঘিরেই রাখা হয়েছিল। পৃথিবীর বেশিরভাগই জল, আমাদের শরীরের ৫০ শতাংশই হল জল। আমাদের খাদ্য তৈরি করে জল (World Food Day 2024) এবং জীবনধারণ সহজ সরল করে। কিন্তু এই মূল্যবান সম্পদের ভাণ্ডারও অফুরান নয়, ফলে জল সংরক্ষণের কথাও আমাদের ভাবতে হবে। আমরা যা খাই এবং আমাদের খাবার যা থেকে তৈরি হয়, সবেতেই জলের বিশেষ অবদান আছে।

১৯৭৯ সালে প্রথম চালু হয় বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদস্য দেশগুলিই এই বিশেষ দিনটি পালন করা শুরু করে তাদের ২০তম সাধারণ বৈঠক থেকে। আর ১৯৮১ সাল থেকেই ১৬ অক্টোবর দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্ব জুড়ে ক্ষুধা ও অপুষ্টির হার কমাতে এই দিনের গুরুত্ব অনেক। খাদ্য সংক্রান্ত বিষয় সম্পর্কে সচেতনতা জারি রাখতে সুস্থ স্বাভাবিক কৃষি সংস্কৃতি বজায় রাখতে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে।

এই বিশেষ দিনের মূল লক্ষ্য হল সকল মানুষ যাতে যথাযথ পুষ্টিগুণসম্পন্ন খাবার পায় এবং খাদ্য নিরাপত্তার আওতায় আসতে পারে। এই বার্তা প্রচারের জন্যই পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। বিভিন্নভাবে এই দিনটি পালন করা হয়ে থাকে। ইতালির রোমে ফুড অ্যান্ড এগিকালচার অর্গানাইজেশনের সদর দফতরে বিপুল সমারোহে একটি অনুষ্ঠান হয় এই দিন। খাদ্য সরবরাহের দিকে লক্ষ্য রেখে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতিসংঘের কিছু সংগঠন এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় সিম্পোসিয়া, কনফারেন্স, ওয়ার্কশপ, প্রেজেন্টেশন ইত্যাদি আয়োজন করে থাকে যেগুলির মূল বিষয় আবর্তিত হয় খাদ্য উৎপাদন, বিপণন ও নিরাপত্তার উপর।

ভারতে কিছু কিছু পরিবার খাদ্য সংগ্রহ ও সরবরাহ করে থাকে দরিদ্র ও বঞ্চিত মানুষদের। কিছু কিছু সরকারি ও বেসরকারি সংস্থায় একটি স্কিম রয়েছে যেখানে কর্মীদের বেতনের কিছু অংশ কাটা যায় যারা ফুড ব্যাঙ্কে নিয়মিত দান করতে চান, তাদের থেকে সংগৃহীত অর্থ প্রাকৃতিক বিপর্যয়ের সময় ত্রাণ দিতে কাজে লাগবে।

আরও পড়ুন: Period Cramps: পিরিয়ডসের প্রথম দু'দিন তলপেটে অসহনীয় যন্ত্রণা? খেয়ে দেখতে পারেন এই খাবারগুলি, আরাম পাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget