এক্সপ্লোর

Upcoming IPO: ২-৩ বছরের মধ্যেই ৮টি আইপিও আনতে চলেছে টাটা- বিনিয়োগের জন্য হাতে টাকা রেখেছেন ?

Tata Firm IPO: টাটা গ্রুপের অধীনে টাটা ক্যাপিটাল, টাটা অটোকম্প সিস্টেমস, বিগ বাস্কেট, টাটা ইলেকট্রনিকস, টাটা হাউজিং সংস্থাগুলি ক্যাপিটাল মার্কেটে এবার আসতে চলেছে আগামী ২-৩ বছরের মধ্যেই।

IPO Launch: বহু সময় পর টাটা গ্রুপের আরও কিছু আইপিও আসতে চলেছে বাজারে। জানা গিয়েছে আগামী ২-৩ বছরের মধ্যেই এই আইপিওগুলি (Upcoming IPO) নিয়ে আসবে টাটা। সূত্রের খবর হোল্ডিং কোম্পানি টাটা সন্স ভ্যালু আনলকিং, ভবিষ্যতে সংস্থার শ্রীবৃদ্ধির জন্যেই মূলত এই আইপিওগুলি আনতে চলেছে। টাটা গ্রুপের অধীনে মোট ৮টি সংস্থার আইপিও আসার কথা জানা গিয়েছে। বিগ বাস্কেট এবং টাটা অটোকম্প সংস্থার আইপিও যে নিয়ে আসবে টাটা গ্রুপ (Tata Group IPO), সে কথা আগেই জানা গিয়েছিল। এবার তাঁর সঙ্গে সেই তালিকায় জুড়ে গেল আরও কিছু সংস্থার নাম।

কোন কোন সংস্থার আইপিও আনবে টাটা

টাটা গ্রুপের অধীনে টাটা ক্যাপিটাল, টাটা অটোকম্প সিস্টেমস, টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি, বিগ বাস্কেট, টাটা ডিজিটাল, টাটা ইলেকট্রনিকস, টাটা হাউজিং এবং টাটা ব্যাটারিজ এই সংস্থাগুলি ক্যাপিটাল মার্কেটে (Upcoming IPO) এবার আসতে চলেছে আগামী ২-৩ বছরের মধ্যেই। টাটা গ্রুপ সম্প্রতি নতুন যুগের যে সমস্ত ক্ষেত্র যেমন ডিজিটাল, রিটেইল, সেমিকনডাক্টর, বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি ইত্যাদি পরিসরেও নিজেদের জায়গা পাকা করে নিতে চাইছে।

কী জানিয়েছে টাটা গ্রুপ

একটি প্রতিবেদনে টাটা গ্রুপের (Tata Group IPO) তরফে বলা হয়েছে যে, এই সমস্ত সংস্থাগুলি ২০-২৫ বছর ধরে কাজ করে চলেছে এবং এখন একটা গ্রোথ ফেজের মধ্যে আছে আর তাই পুরনো বিনিয়োগকারীদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে এবং আরও নতুন নতুন ভ্যালু খুঁজে নিতে এই আইপিওগুলি আনার পরিকল্পনা চলছে। তবে সবই সংস্থাগুলির সঙ্গে টাটা সন্সের কথা-বার্তার মধ্যে দিয়েই ঠিক হবে। সুচিন্তিত সিদ্ধান্তই নেওয়া হবে।

শেষ আইপিও এসেছিল টাটা টেকনোলজিসের

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে টাটা গ্রুপের পক্ষ থেকে শেষ আইপিও এসেছিল টাটা টেকনোলজিস। তাঁর আগে ২০০৪ সালে এসেছিল টিসিএসের আইপিও (Upcoming IPO)। ফলে এত বছর পর কনগ্লোমারেট দুনিয়ায় এই প্রথম আইপিও লঞ্চ করেছিল টাটা। ৩০০০ কোটির সেই আইপিওর পরে কথা চলছে বিগ বাস্কেট এবং টাটা অটোকম্পের মত সংস্থার আইপিও লঞ্চ হওয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Petrol Diesel Price: বিহারে কমল জ্বালানি তেলের দাম, পেট্রোল-ডিজেলের দাম আজ কোথায় দাঁড়িয়ে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget