এক্সপ্লোর

Air India Airbus: ভারতে Airbus A350! সৌজন্য টাটার এয়ার ইন্ডিয়া, কী কী রয়েছে এতে?

Air India: প্রথমে এয়ার ইন্ডিয়ার পাইলট ও কেবিন ক্রুজের প্রশিক্ষণের জন্য দেশের মধ্যে যাতায়াতে এটি ব্যবহার করা হবে। তারপরে আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে।

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার হাতে এল তাদের প্রথম এয়ারবাস এ৩৫০ (Airbus A350)। শনিবার ফ্রান্সের এয়ারবাস সেন্টার থেকে দিল্লিতে ইন্দিরা গাঁধী বিমানবন্দরে এসে পৌঁছয় ওই বিমান। VT-JRA নামে রেজিস্ট্রার্ড এটি। ভারতে পৌঁছনোর পরে বিমানটিতে স্বাগত জানানো হয়। Airbus A350- বিমানের সিনিয়র পাইলট ছিলেন মনিকা বাত্রা বৈদ্য। সংস্থার সূত্রের খবর, ২০২৪ সালের জানুয়ারি থেকে এই বিমানের পরিষেবা শুরু হবে। প্রথমে এয়ার ইন্ডিয়ার পাইলট ও কেবিন ক্রুজের প্রশিক্ষণের জন্য দেশের মধ্যে যাতায়াতে এটি ব্যবহার করা হবে। তারপরে আন্তর্জাতিক রুটে ব্যবহার করা হবে।

এখন এয়ার ইন্ডিয়ার হাতে ১১৬টি বিমান রয়েছে। এগুলির মধ্যে ৪৯টি 'ওয়াইড বডি' বিমান। এয়ার ইন্ডিয়া প্রথম ভারতীয় সংস্থা যারা এই ধরনের একটি বিমান পরিচালনা কবে। এর আগে ২০১২ সালে এয়ার ইন্ডিয়া প্রথম ভারতীয় বিমান সংস্থা ছিল যেটা তাদের লাইনে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার অন্তর্ভুক্ত করেছিল। 

এয়ার ইন্ডিয়া (Air India) শীঘ্রই A350 বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করবে। বিমানের বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে এয়ার ইন্ডিয়ার X হ্যান্ডেল থেকে। সংস্থা সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন এটিকে বিমানসংস্থার কর্মীদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে বর্ণনা করেছেন। Airbus A350-900-এ ৩১৬টি আসন রয়েছে। তিনটি ক্লাস কেবিন রয়েছে যা ডিজাইন করেছে কলিন্স অ্যারোস্পেস।

Airbus A350-এ বিজনেস ক্লাসে রয়েছে ২৮টি আসন, প্রিমিয়াম ইকোনমিতে ২৪টি এবং ইকোনমি ক্লাসে ২৬৪টি আসন রয়েছে। সংস্থাটি জানিয়েছে যে সমস্ত সিটে ইন-ফ্লাইট বিনোদন (In Flight Entertainment) ব্যবস্থা এবং এইচডি স্ক্রিন (HD Screen) রয়েছে। এয়ার ইন্ডিয়া এমন ২০টি বিমানের অর্ডার দিয়েছিল। সূত্রের খবর, ২০২৪ সালের মার্চের মধ্যে এমন আরও ৫টি বিমান পাওয়া যাবে। 

সংস্থার সিইও বলেছেন যে, এয়ারলাইনের গ্রাউন্ড স্টাফ এবং এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের জন্য নতুন পোশাকও শীঘ্রই উপলব্ধ করা হবে। এই নতুন পোশাক (Air India Uniform) ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্র।

 

এয়ার ইন্ডিয়া এয়ারবাসকে (Airbus) দেওয়া ২৫০টি বিমানের অর্ডারে পরিবর্তন করেছে। এর আওতায় এখন A321 NEO বিমানের সংখ্যা বাড়বে। বিমান সংস্থার ২১০টি ন্যারো বডি A320 বিমান কেনার কথা ছিল। এর মধ্যে রয়েছে ১৪০টি A320 Neo বিমান এবং ৭০টি A321 Neo বিমান। বাকি ৪০টি ছিল বড় আকারের A350 বিমান। এর মধ্যে ৬টি A350-900 এবং ৩৪টি A350-1000 সিরিজের অন্তর্ভুক্ত।

সম্প্রতি, জাপানের SMBC জানিয়েছে যে এয়ার ইন্ডিয়া (Air India) বড় আকারের বিমান কেনার জন্য তাদের কাছ থেকে ১২০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এই অর্থ দিয়ে বিমানসংস্থাটি এয়ারবাস থেকে A350-900 বিমান কিনবে।

আরও পড়ুন: বড় খবর ! বাজার খুললেই পড়বে ইনফোসিসের শেয়ার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget