এক্সপ্লোর

Tata Punch : ২০ অক্টোবর লঞ্চ ডেট, জেনে নিন Tata Punch SUV-র ৫ অজানা তথ্য

Tata Punch SUV: প্রকাশ্যে আসার আগেই বেরিয়ে পড়েছে গাড়ির বহু ছবি ও ভিডিয়ো। দেখে নেওয়া যাক, এই মাইক্রো এসইউভির ৫ অজানা তথ্য।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২০ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে টাটার বহু প্রতীক্ষিত গাড়ি Tata Punch SUV। প্রকাশ্যে আসার আগেই বেরিয়ে পড়েছে গাড়ির বহু ছবি ও ভিডিয়ো। দেখে নেওয়া যাক, এই মাইক্রো এসইউভির ৫ অজানা তথ্য।

১ চারটে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে টাটা- 'Personas', namely, Pure, Adventure Persona এই ভ্যারিয়েন্টে আগামী দিনে পাওয়া যেতে পারে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। যার মধ্যে টাটা পাঞ্চ 'পিওর'-এ থাকবে ১৫ ইঞ্চির হুইল ও দুটো এয়ারব্যাগ।Adventure Persona-য় থাকবে স্টিয়ারিংয়ের মধ্যে নিয়ন্ত্রণের সুবিধা। সামনের ও পিছনের দিকে থাকছে পাওয়ার উইনডো। পাশাপাশি এই ভ্যারিয়েন্টে থাকবে রিমোট লকিং সিস্টেম। 

২ Tata Punch-এর রং- মাইক্রো এসইউভি হলেও গাড়ির রঙে প্রতিয়োগীদের মাত দিতে পারে টাটা পাঞ্চ। অরকাস হোয়াইট, অ্যাটমিক অরেঞ্জ, ডেটোনা গ্রে, মিটিয়র ব্রোঞ্জ, ক্যালিপসো রেড, ট্রপিক্যাল মিস্ট ও টরনেডো ব্লু এই সাত  রঙে আসতে চলেছে টাটার নতুন গাড়ি। এ ছাড়াও গাড়িতে থাকবে ডুয়েল টোন ফিনিশের অপশন। চাইলে সেই দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা।

৩ দরজা খুলবে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে-  টাটা পাঞ্চে দরজা দিয়ে ঢুকতে অসুবিধা হওয়ার কথা নয় যাত্রীদের। শোনা যাচ্ছে, গাড়ির দরজা প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতে পারবেন যাত্রীরা। যার ফলে গাড়িতে ওঠা বা নামার সময় তাদের সমস্যা হবে না। তবে এই মাইক্রো এসইউভিতে পিছনের দরজায় মারুতি সুজুকি সুইফটের মতো হ্যান্ডেল দেওয়া হয়েছে। সামনের মতো দরজার কাচের নিচে না দিয়ে ওপরের দিকে বসানো হয়েছে এই হ্যান্ডেল।

৪ কত হাজারে করতে পারবেন বুকিং ?   ২১,০০০টাকা দিয়েই বুক করা যাবে টাটার মাইক্রো এসইভি (Tata SUV Punch)। নেক্সনের থেকে ছোট ক্যাটিগরিতে এই গাড়ি আনতে চলেছে টাটা। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনে চলবে এই গাড়ি। ম্যানুয়াল ও অটোমেটিক দুই গিয়ার শিফটেই পাওয়া যাবে এই মাইক্রো এসইউভি। তবে এই এসইউভির থেকে পা়ঞ্চি ইঞ্জিন প্রত্যাশা করছেন ক্রেতারা। যা সহজেই টাটার প্রতিযোগীদের পিছনে ফেলে দেবে  

৫ টাটা পাঞ্চের ডিজাইন ল্যাঙ্গোয়েজ (Tata Punch design language)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজে ছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।

আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল

আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V

আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125

আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV

সেরা শিরোনাম

Emergency Fund or FD: হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
Credit Card Offers: উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
Gold Loan Vs Personal Loan: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
Gold Price: ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget