এক্সপ্লোর

Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V

আগের মডেলের থেকে একেবারে বদলে গেছে এর ডিজাইন। যেখানে পুরোনো BR-V কিছু MPV-র মতো দেখতে ছিল। এবার নতুন মডেলে সেরকম কোনও কিছুই চোখ পড়বে না।

নয়াদিল্লি: স্মার্ট লুকের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ নিয়ে লঞ্চ হল সেকেন্ড জেনারেশন Honda BR-V 2021। আগের মডেলের থেকে সম্পূর্ণ আলাদা এই নতুন SUV। যেখানে টল স্টান্সের সঙ্গে চওড়া সামনের গ্রিল নজর কাড়ছে সবার। ভার্চুয়াল ইভেন্টে এই সেভেন সিটার লঞ্চ করেছে হন্ডা।

এর আগে N7X কনসেপ্ট মডেল এনেছিল Honda। অটো এক্সপোতে যার ডিজাইন চমকে দিয়েছিল কার ব্লগারদের। সেই থেকেই এই কনসেপ্টের ওপর ভিত্তি করে গাড়ি তৈরি শুরু করে হন্ডা মোটরস। এদিন যার ফলস্বরূপ লঞ্চ হয়েছে Honda BR-V 2021। ইতিমধ্যেই ভারতে প্রোডাকশন বন্ধ হয়েছে পুরোনো BR-V-র। তাই নতুন মডেল নিয়ে আশাবাদী কোম্পানি।আপাতত ইন্দোনেশিয়ান মার্কেটে আসবে এই গাড়ি। পরবর্তীকালে এর গ্লোবাল ভ্যারিয়েন্ট বিক্রি শুরু হবে দেশ-বিদেশে।

Honda BR-V-র ডিজাইন ল্যাঙ্গোয়েজ
আগের মডেলের থেকে একেবারে বদলে গেছে এর ডিজাইন। যেখানে পুরোনো BR-V কিছু MPV-র মতো দেখতে ছিল। এবার নতুন মডেলে সেরকম কোনও কিছুই চোখ পড়বে না।সবথেকে বড় বিষয়, আগের থেকে ২০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়েছে গাড়ির। এখন এই এসইউভিতে ২২০ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন ক্রেতারা। হন্ডার প্রিমিয়ান সেডানগুলোর মতোই এতে সামনে ক্রোমপ্লেটেড গ্রিল ও এলইডি ডিআরএলস-এর ব্যবহার করা হয়েছে। ফগ লাইটেও থাকছে এলইডি-র আলো।

Honda BR-V-র ফিচার
হন্ডার এই গাড়িতে একাধিক নতুন ফিচার দিয়েছে কোম্পানি। যেখানে Honda Lane Watch, Remote Engine Start, Walk-Away Auto Lock, Smart Entry System দেখা যাবে এই চার চাকায়। কেবিনেও নেই দম বন্ধ করা পরিবেশ। সাত ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট দেওয়া হয়েছে গাড়িতে।  Apple CarPlay ছাড়াও Android Auto ফিচার রয়েছে এখানে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য দেওয়া হয়েছে ৪.২ ইঞ্চির TFT display। 

Honda BR-V ইঞ্জিন স্পেকস
Honda BR-Vতে ১.৫ লিটার ৪ সিলিন্ডার i-VTEC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ১২১ পিএস পাওয়ার জেনারেট করতে পারে। সঙ্গে রয়েছে ১৪৫ এনএম-এর পিক টর্ক। গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল অথবা সিভিটি গিয়ারবক্স অপশন পেতে পারেন ক্রতা।
  

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget