এক্সপ্লোর

Tata Technologies IPO: আজই বাজারে টাটার এই IPO! বাজারে দুরন্ত লাভের ইঙ্গিত?

Stock Market Update: GMP-তে বেড়েছে দাম। অর্থাৎ এই শেয়ার নিয়ে আগ্রহ তুঙ্গে।

কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) এখন যে IPO-এর দিকে সবচেয়ে বেশি নজর। সেটা  Tata Technologies IPO. আজ, ৩০ নভেম্বর শেয়ার বাজারে লিস্টিং বা তালিকাভুক্ত হয়ে চলেছে Tata Technologies IPO. BSE-এর ওয়েবসাইট থেকে যা তথ্য মিলেছে তাতে এই আইপিও-এর শেয়ার দর আজই বাড়তে পারে। বৃহস্পতিবার BSE এবং NSE-তে বিশেষ pre-open session-এ তালিকাভুক্ত হতে চলেছে টাটা টেকনোলজিসের এই IPO  

এই IPO নিয়ে প্রথম থেকেই তুমুল উৎসাহ দেখা গিয়েছিল বিনিয়োগকারীদের থেকে। ৭০ গুণ বেশি সাবস্ক্রিপশন রেট ছিল এর। সম্ভবত গত ২ দশকে এটাই টাটা গ্রুপের এমন একটি IPO, যেখানে ৩০০০ কোটি টাকার অফার সাইজে দেড় লক্ষ কোটি টাকার বিড পেয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, Tata Technologies IPO নিয়ে বিনিয়োগকারীদের ভালরকম উৎসাহ রয়েছে, ভাল সাড়াও পাওয়া গিয়েছে। স্ট্রং প্রিমিয়াম হিসেবেই তালিকাভুক্ত হতে পারে এটি। এই আইপিও-নিয়ে বাজারের সার্বিক মনোভাবও অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একটা অংশ বলছে Tata Technologies IPO- ৩৪০-৩৮০ টাকা দরে গ্রে মার্কেট প্রিমিয়াম লিস্ট হতে পারে। অর্থাৎ বাজারে আসার সময় অনেকটাই বেশি থাকবে এর দর। তালিকাভুক্ত হওয়ার পরে Tata Technologies-এর শেয়ারে ভারীমাত্রায় ট্রেড হতে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে প্রথম দিনেই এর শেয়ার দর উপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে হাসি ফুটতে পারে বিনিয়োগকারীদের মুখে। 

গ্রে মার্কেট প্রাইস আসলে কী?
যেকোনও পাবলিক অফারের সম্ভাব্য তালিকা মূল্য অনুমান করতে বিনিয়োগকারীরা সাধারণত গ্রে মার্কেট প্রাইস থেকে কিছুটা সাহায্য পান।  মনে রাখা উচিত, GMP শুধুমাত্র বাইরের বাজারের একটি সূচক মাত্র। এটি আসলে একটি আন-এনলিসটেড বা তালিকাবিহীন বাজার। যেখানে আইপিও কতটা সাফল্য পেতে পারে , তা নিয়ে স্ট কের একটি মূল্য নির্ধারিত হয়।

৩০ নভেম্বর GMP-তে Tata Technologies-এর শেয়ার ৩৭৮ টাকায় ট্রেড হয়েছে। যা গতকালের GMP-এর দরের থেকে ৩ টাকা বেশি। ফলে যা ইঙ্গিত মিলছে তাতে Tata Technologies-এর তালিকাভুক্তির দর (Listing Price) ৮৭৮ টাকার আশপাশে হতে পারে।      

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: ফেড ব্যাঙ্কের আইপিওতে বিনিয়োগ করেছেন, লিস্টিংয়ে লাভ হবে না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget