এক্সপ্লোর

TCS Policy: কর্মীদের জন্য নীতি বদল টিসিএসে, 'বেঞ্চ পিরিয়ড' নিয়ে বড় ঘোষণা; কী জানাল সংস্থা ?

TCS Bench Period Policy: যে সমস্ত অ্যাসোসিয়েট এখন কোনও প্রকল্পের সঙ্গেই যুক্ত নন, তাদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তারা নতুন সুযোগ খুঁজে বের করার জন্য আরএমজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন।

TCS News: টাটা কনসাল্ট্যান্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস সংস্থায় কর্মীদের জন্য বড় ঘোষণা। অ্যাসোসিয়েট ডিপ্লয়মেন্ট পলিসিতে বদল এনেছে সংস্থা, আর এই নতুন নীতির অধীনে কোনও কর্মীকে বেঞ্চ পিরিয়ডে রাখার সর্বোচ্চ বার্ষিক সময়সীমা (TCS Policy) ধার্য করা হয়েছে ৩৫ দিন অর্থাৎ বার্ষিক ২২৫ দিন বিলড ডে হিসেবে গণ্য করা হবে। ১২ জুন থেকেই এই নতুন নীতি (Bench Period Policy) কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এই নতুন নিয়ম মূলত কর্মীদের যথাযথ ব্যবহার বাড়ানো এবং তাদের ব্যক্তিগত অবদানকে সাংগাঠনিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

টিসিএসের রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের গ্লোবাল হেড চন্দ্রশেখরন রামকুমার এই আপডেটের ব্যাপারে ঘোষণা করেছেন। তিনি এই প্রসঙ্গে জোর দিয়ে বলেন (TCS Policy) যে দীর্ঘস্থায়ী অনির্ধারিত সময়পর্ব বেতনে প্রভাব ফেলতে পারে, কেরিয়ার গ্রোথ কিংবা আন্তর্জাতিক পোস্টিংয়ে প্রভাব ফেলতে পারে। এমনকী এই সংস্থায় চাকরি টিকে থাকবে কিনা তাও ঠিক করে দেয় এই অনির্ধারিত সময়।

যে সমস্ত অ্যাসোসিয়েট এখন কোনও প্রকল্পের সঙ্গেই যুক্ত নন, তাদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তারা নতুন সুযোগ খুঁজে বের করার জন্য আরএমজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন। বেঞ্চে থাকার সময়ে সেই কর্মীদের iEvolve, Fresco Play, VLS এবং LinkedIn-এর মত প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিন ৪-৬ ঘণ্টা সময় ব্যয় করতে হবে। বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে আর প্রস্তুতি উন্নত করার জন্য সংস্থার Gen AI ইন্টারভিউ কোচ ব্যবহার করতে হবে। দ্রুত মোতায়েনের সুবিধার্থে অফিসে শারীরিক উপস্থিতি কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ি থেকে কাজ করা বা ফ্লেক্সিবল সিস্টেমকে এখন সাধারণত নিরুৎসাহিত করা হয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে আগে থেকে আরএমজির অনুমোদন ছাড়া এই নিয়মে বদল আনা যাবে না।

এর আগে জানুয়ারি মাসে টাটা কনসালটান্সি সার্ভিসেস সংস্থা তাদের ওয়ার্ক ফ্রম পলিসিতে বদল এনেছিল। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া অফিসে আসা বাধ্যতামূলক করেছিল সংস্থা। সংবাদসূত্রে জানা যাচ্ছে ভারতীয় কর্মীরা এখন ব্যক্তিগত জরুরি অবস্থার কারণে প্রতি তিন মাসে মাত্র ৬ দিন ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে পাবেন। তবে অব্যবহৃত দিনগুলি পরের ত্রৈমাসিকে যুক্ত হবে না।

কিছু কিছু লজিস্টিকাল প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেমন জায়গার অভাব, টিসিএস তাদের কর্মীদের একবারে ৩০টি ব্যতিক্রমী অবস্থার আবেদনে ছাড় দিয়েছেন। এর ফলে স্বল্পমেয়াদে রিমোট কাজের ক্ষেত্রে অনেক ভাল পরিকল্পনা করা সম্ভব। এছাড়াও টিসিএস সংস্থা বারবার শর্ট-টার্ম প্রজেক্ট অ্যালোকেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে এই ধরনের কাজ নজরে এলে তা নিয়ে এইচআর তদন্ত শুরু হবে এবং প্রয়োজনে ডিসিপ্লিনারি পদক্ষেপও করা হতে পারে।  

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget