এক্সপ্লোর

Stock Market: ট্রাম্পের কর আরোপে ধরাশায়ী ভারতের শেয়ার বাজার- বাড়ছে তেল, সোনার দামও ! মাথায় হাত বিনিয়োগকারীদের

Stock Market after Reciprocal Tariff Imposed: মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের ফলে ভারতের আইটি সেক্টরেও বড় পতন এসেছে। মুনাফা দিচ্ছে ফার্মা সেক্টরের স্টকগুলি।

Sensex Nifty Today: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ২৬ শতাংশ পারস্পরিক কর আরোপ করেছেন। শুধু ভারত নয়, ভারতের থেকেও বেশি কর আরোপ করেছেন এশিয়ার বেশ কিছু দেশে। আর এই কর আরোপের জেরেই মার্কিন শেয়ার বাজারেও যেমন পতন এসেছে, তার প্রভাবে ভারতের শেয়ার বাজারেও (Stock Market) এসেছে বড় পতন। ধরাশায়ী হয়েছে ভারতের শেয়ার বাজার। আজ ৩ এপ্রিল ভারতের বাজারে সেনসেক্স সকালেই এক ধাক্কায় ৫০০ পয়েন্ট পড়ে যায়, তবে দুপুর ১টা ৩০ নাগাদ এই সূচক ৩০০ পয়েন্ট পতনে (Sensex Today) ট্রেড করতে থাকে। অন্যদিকে নিফটি সূচকেও এসেছে পতন। ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই পারস্পরিক কর আর তার জেরেই ধস নেমেছে বাজারে।

সারা বিশ্বের মোট ১৮০টি দেশের উপরে এই কর আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমস্ত ধরনের আমদানির উপরেই ন্যূনতম ১০ শতাংশ করে কর আরোপ করা হয়েছে। চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপিয়ান ইউনিয়নে ২০ শতাংশ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যথাক্রমে ২৫ শতাংশ ও ২৪ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের ফলে ভারতের আইটি সেক্টরেও বড় পতন এসেছে। তবে আজ নিফটি স্মলক্যাপ সূচক বেড়ে গিয়েছে ০.৪২ শতাংশ। তবে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ, নিফটি এফএমসিজি, কনজিউমার ডিউরেবলস, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বড় পতন এসেছে আজকের বাজারে। তবে ফার্মা স্টকগুলিতে আবার উত্থান দেখা যাচ্ছে।

ট্রাম্পের কর ঘোষণার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামেও বড় বদল এসেছে। সোনার দাম এক আউন্সে ৩১৬০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম নয়া রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। আবার বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের দামও।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরে পরেই গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের আমদানির উপরে ২৫ শতাংশ কর আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরে ভারতের বাজারে অটোমোবাইল সেক্টরের স্টকগুলিতে বড় ধস নামে। অশোক লেল্যান্ড, টাটা মোটরস, মহিন্দ্রার মত স্টকগুলিতে ধস নেমেছে আগেই।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget