এক্সপ্লোর

Twitter Elon Musk deal: মালিক পদে মাস্ক ! চাকরি যাচ্ছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালের ?

Twitter Deal: মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার এলন মাস্কের হাতে যেতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। খোদ ট্যুইটারে 'আস্থা রাখতে পারছেন না' সিইও পরাগ আগরওয়াল।

Twitter Deal: মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার এলন মাস্কের হাতে যেতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। খোদ ট্যুইটারে 'আস্থা রাখতে পারছেন না' সিইও পরাগ আগরওয়াল। রিপোর্ট বলছে, মাস্কের মালিকানায় ট্যুইটারের অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন ভারতীয় বশোদ্ভূত এই টেকি।

Parag Agrawal On Elon Musk: কী বলেছেন ট্যুইটারের সিইও ?
রয়টার্সের রিপোর্ট বলছে, ট্যুইটারের মালিকানা মাস্কের হাতে যেতেই সোমবার কোম্পানির কর্মীদের সঙ্গে টাউন হলে বৈঠক করেন তিনি। সেখানে ট্যুইটারের সিইও বলেন, "একবার চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা জানি না যে প্ল্যাটফর্মটি কোন দিকে যাবে।" শোনা যাচ্ছে, শীঘ্রই ট্যুইটারের কর্মীদের সঙ্গে বৈঠকে দেখা করবেন মাস্ক। সেখানে প্রশ্ন-উত্তর পর্বে কোম্পানির অবস্থা বোঝার চেষ্টা করবেন তিনি। সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কিনেছেন মাস্ক।

Elon Musk buys Twitter: পরাগকে নিয়ে জোর জল্পনা !
এদিকে, মাস্কের মালিকানায় ট্যুইটার যেতেই শুরু হয়েছে জোর জল্পনা। ট্যুইটারে অনিশ্চিত হয়ে পড়েছে সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ। রিসার্চ ফার্ম ইকুইলারের মতে, এই পরিস্থিতিতে পরাগ আগরওয়ালকে ট্যুইটারের দায়িত্ব থেকে সরালে আনুমানিক $42 মিলিয়ন ডলার দিতে হবে। সেই ক্ষেত্রে নিয়োগের ১২ মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হতে পারে পরাগ আগরওয়ালকে। 2021 সালের নভেম্বরে জ্যাক ডরসির কাছ থেকে ট্যুইটারের দায়িত্ব নেন আগরওয়াল। 

Twitter Elon Musk deal: কর্মী ছাঁটাই নিয়ে কী বলছেন মাস্ক ?
ইতিমধ্যেই ট্যুইটারের ব্যাবস্থাপক কমিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন মাস্ক। এলন জানিয়ে দিয়েছেন , ট্যুইটারের ম্যানেজমেন্টের ওপর তাঁর কোনও আস্থা নেই। শোনা যাচ্ছে, পরাগ আগরওয়ালের ওপর ভরসা রাখতে পারছে না ট্যুইটারের ম্যানেজিং বোর্ড। এখনও পর্যন্ত মাইক্রো ব্লগিং প্লাটফর্মকে সেভাবে লাভের মুখ দেখাতে পারছেন না আগরওয়াল। সেই কারণেই ট্যুইটারএলন মাস্কের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ ডিরেক্টরস।

Elon Musk buys Twitter: কী প্রস্তাব দিয়েছিলেন মাস্ক ?
ট্যুইটার কেনার আগেই কোম্পানির বিপুল অঙ্কের শেয়ার কিনেছিলেন এলন মাস্ক। ৪ এপ্রিল প্রকাশ্যে এসেছিল সেই খবর। সেবারও ওই খবর সামনে আসতেই রকেটগতিতে বেড়েছিল সোশ্যাল মিডিয়া সংস্থাটির শেয়ারের দর।  এলন মাস্ক (Elon Musk) বলেছেন, 'টুইটারে আমি বিনিয়োগ করেছি কারণ বিশ্বাস করি বিশ্বজুড়ে বাক-স্বাধীনতার অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নেবে টুইটার। আমি মনে করি বাক-স্বাধীনতা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়।' তিনি আরও বলেছেন, বিনিয়োগের পর থেকে আমি বুঝেছি এখন যা পরিস্থিতি তাতে সংস্থায় টিকে থাকতে পারবে না। টুইটারকে বেসরকারি সংস্থাতে পরিবর্তিত করতে হবে।' 

আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget