এক্সপ্লোর

Uber Fare: অ্যান্ড্রয়েডের থেকে আইফোনে বেশি ভাড়া দেখায় উবার ! ব্যক্তির দাবিতে হইচই সমাজমাধ্যমে- কী জানাল সংস্থা ?

iPhone User: সুধীর নামের এক ব্যবহারকারী এই পোস্ট করেন এক্স হ্যান্ডলে। এই পোস্টে সুধীর লেখেন, 'একই পিক আপ পয়েন্ট, গন্তব্য এবং সময়, কিন্তু দুটি আলাদা ফোনে দুরকম ভাড়া দেখাচ্ছে।'

Uber Fare Controversy: সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে বিতর্ক শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একই ট্রিপের জন্য দুটি আলাদা ফোন থেকে উবার বুক করলে ভাড়াও আলাদা দেখাচ্ছে। উল্লেখ্য যে অ্যান্ড্রয়েড ফোনের থেকে আইফোনে উবারের (Uber Fare) ভাড়া অনেকটাই বেশি দেখাচ্ছে। এই দুটি ফোনের ইন্টারফেসের স্ক্রিনশট তুলেই তিনি লিঙ্কডইনে পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ট্রিপের জন্য অ্যান্ড্রয়েড ফোনে (Uber) যেখানে ২৯০.৭৯ টাকা ভাড়া দেখাচ্ছে, সেখানে আইফোনে একই দূরত্বের জন্য ভাড়া দেখাচ্ছে ৩৪২.৪৭ টাকা। প্রায় ১০০ টাকা বেশি ভাড়া দেখাচ্ছে আইফোনে। তাহলে কি আইফোন ব্যবহারকারীদের জন্য বেশি ভাড়া দেখায় উবার ? এই বিষয়েই বিতর্ক তুঙ্গে ওঠে সমাজমাধ্যমে।   

সুধীর নামের এক ব্যবহারকারী এই পোস্ট করেন এক্স হ্যান্ডলে, তিনি স্ক্রিনশট পোস্ট করে এই ভাড়ার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন। এই পোস্টে সুধীর লেখেন, 'একই পিক আপ পয়েন্ট, গন্তব্য এবং সময়, কিন্তু দুটি আলাদা ফোনে দুরকম ভাড়া দেখাচ্ছে। আমার মেয়ের ফোনের থেকে আমার ফোনে সবসময় বেশি ভাড়া দেখায়। আমি তাকেই উবার বুক করতে বলেছিলাম। আপনার সঙ্গেও কি এরকম হয় ? কী কারণ এর ?'

আর এই পোস্টকে ঘিরেই সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়ে যায়, অনেকেই নিজের নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন এই পোস্টের কমেন্টে। লেউ লেখেন, 'এটা আমার সঙ্গেও হয়, কিছু কিছু ক্ষেত্রে ভাড়া খুব বেশি দেখায় না, কিন্তু তাও ৩০-৫০ টাকা বেশি দেখায়। প্রযুক্তির উপর ভরসা করা ছাড়া গতি নেই'। লিঙ্কডইনে এই পোস্ট ধরে এক উদ্যোগপতি নতুন করে পোস্ট করেন এবং আরও কিছু প্রশ্ন তোলেন। তবে এই ঘটনায় সাড়া পড়ে যাওয়ায় উবার মতামত জানিয়েছে।

সংবাদসূত্র অনুসারে, উবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুটি আলাদা ফোনে নানা কারণে ভাড়ার পার্থক্য হতে পারে। উবার কোনো পার্সোনালাইজড প্রাইসিং স্ট্রাটেজি মেনে চলে না যাতে রাইডারের ফোন অনুযায়ী ভাড়া আলাদা হবে। এমনকী এই উত্তরের সঙ্গে সঙ্গে উবার নিজেদের প্রাইসিং মডেলের একটি লিঙ্কও শেয়ার করে দেন সমাজমাধ্যমে। এর আগে একইভাবে ফ্লিপকার্ট এবং জেপ্টোর ক্ষেত্রেও আলাদা আলাদা দাম দেখানো নিয়ে বিতর্ক উঠেছিল। বলা হয়েছিল যে আইফোন ব্যবহারকারীদের থেকে বেশি দাম চাওয়া হচ্ছে ই-মার্কেটপ্লেসে।

আরও পড়ুন: Manmohan Singh Death: BMW-তে যেতে চাননি ! প্রধানমন্ত্রী হয়েও নিজের এই গাড়ি ছিল মনমোহনের প্রথম পছন্দ

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget