এক্সপ্লোর

Budget 2024: সেভিংস অ্যাকাউন্টে বাড়বে কর ছাড়ের সুযোগ ! কী সুখবর থাকবে বাজেটে ?

Savings Account Tax Exemptions: এবারের বাজেটে (Budget 2024) সম্ভবত সেভিংস অ্যাকাউন্টে কর ছাড়ের সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত করা হবে বলে জানা গিয়েছে। ফলে বহু করদাতাদের এক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে।

Union Budget 2024: সম্ভবত এই মাসের শেষ দিকেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবরে জানা গিয়েছে, এই বাজেটে করদাতাদের জন্য বড় ছাড় থাকতে পারে। মূলত করদাতাদের সেভিংস অ্যাকাউন্টেই (Savings Account) বড়সড় ছাড় থাকতে পারে। আশা করা হচ্ছে, কেন্দ্র সরকারের পক্ষ (Budget 2024) থেকে অর্থমন্ত্রী এবারের বাজেটে সেভিংস অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের (Savings Account Interest Income) উপর কর ছাড়ের সীমা বাড়াতে চলেছেন। ফলে বহু করদাতাদের এক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে।

বাজেটে এই ঘোষণা হতে পারে

সংবাদসূত্রে জানা গিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে সুদ থেকে যে আয় হয় করদাতার, তাতে আসবে বড় বদল। এবারের বাজেটে (Budget 2024) সম্ভবত সেভিংস অ্যাকাউন্টে কর ছাড়ের সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সরকারের কাছে একটি আর্জিও পেশ হয়েছে বলে জানা গিয়েছে যা কিনা পর্যালোচনা করে দেখা হচ্ছে। এই প্রস্তাবে বলা হয়েছে যে সরকারের এবারে সেভিংস অ্যাকাউন্টে সুদের উপর করযোগ্য আয়ের সীমা বাড়ানো উচিত।

ব্যাঙ্কের পক্ষ থেকেও এসেছে প্রস্তাব

গত সপ্তাহে অর্থমন্ত্রকের সঙ্গে ব্যাঙ্কগুলির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সেভিংস অ্যাকাউন্টে উপার্জিত সুদের উপর কর ছাড়ের সুযোগ আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যাঙ্ক আধিকারিকরা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ব্যাঙ্কের তরফে আসা এই প্রস্তাব এখনও পর্যালোচনা করা চলছে। পূর্ণাঙ্গ বাজেটেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পারা যাবে।

করদাতা এবং ব্যাঙ্ক উভয়ের লাভ হবে

বাজেটে যদি এই কর ছাড়ের সুযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে সাধারণ করদাতা এবং ব্যাঙ্ক উভয়পক্ষেরই লাভ হবে। কোনও না কোনও ব্যাঙ্কে একটি হলেও সেভিংস অ্যাকাউন্ট আছে করদাতাদের। সেভিংস অ্যাকাউন্টে জমানো টাকার উপর সুদ দেয় ব্যাঙ্ক। সেই সুদের হার তুলনায় অনেকটাই কম, তবে কর ছাড়ের সুযোগ বাড়লে আরও বেশি টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন সাধারণ করদাতারা। ফলে এর কারণে ব্যাঙ্কগুলিরও লাভ হবে।

এখন কত কর ছাড় মেলে

বর্তমান আয়কর আইনের অধীনে সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদের উপর করদাতারা খুব সীমিত কর ছাড়ের সুযোগ পান। আয়কর আইনের ৮০টিটিএ ধারা অনুসারে ১০ হাজার টাকার বেশি সুদ থেকে আয় হলে করযোগ্য আয় হিসেবে ধরা হয়। আর ৬০ বছরের বেশি বয়সী অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য তা রাখা হয়েছে ৫০ হাজার টাকার বেশি হলে। এর মধ্যে ৮০টিটিবি ধারা অনুসারে ফিক্সড ডিপোজিটের সুদের উপরও এই কর ছাড়ের সুযোগ আছে। এগুলি সবই যদিও পুরনো কর আইনের আওতায় ছাড় পাওয়া যায়।

নতুন কর আইনে কী সুবিধে

নতুন কর আইনে সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদের উপর কোনও কর ছাড় পান না করদাতারা। তবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কর ছাড় রয়েছে। সিঙ্গল অ্যাকাউন্টের জন্য ৩৫০০ টাকা পর্যন্ত এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭০০০ টাকা পর্যন্ত সুদের আয়ে কর ছাড় রয়েছে।

আরও পড়ুন: Petrol Diesel Price: সপ্তাহ শেষে আজ কলকাতায় কমল পেট্রোলের দাম, জানুন কত হল লিটার ?

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget