এক্সপ্লোর

Union Budget 2025 : ইন্দিরার আমলে এই বাজেটকে বিশ্ববাসী জানে 'ব্ল্যাক বাজেট' হিসেবে, কারণ জানলে চমকে উঠবেন

Black Budget In India : 'ব্ল্যাক বাজেট'। বিশ্ববাসীর কাছে এই নামেই পরিচিত  1973-74 অর্থনৈতিক বছরে পেশ হওয়া বাজেট। 


কলকাতা : আগামী ১ ফেব্রুয়ারি । আর ঠিক এক সপ্তাহ পর  দেশের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  প্রতিবার বাজেট পেশের আগে সকলেরই কিছু প্রত্যাশা থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়। এই আশা-প্রত্যাশার মধ্যেই ফিরে দেখা স্বাধীনোত্তর  ভারতে বাজেট পেশের বিভিন্ন অধ্যায়কে। সরকার বদলেছে, বদলেছে মন্ত্রী, বদলেছে অর্থনৈতিক ভাবনা-চিন্তা। তার মধ্যে বাজেট পেশের কয়েকটি অধ্যায়কে বিশেষ বিশেষ কারণে মনে রেখেছে দেশ। যেমন 'ব্ল্যাক বাজেট'। বিশ্ববাসীর কাছে এই নামেই পরিচিত  1973-74 অর্থনৈতিক বছরে পেশ হওয়া বাজেট। 

১৯৭৩ সালের ২৮ ফেব্রুয়ারি সেই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী (Finance Minister Yashwantrao B Chavan)। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সে-সময় দেশ একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই বাজেট ছিল চূড়ান্ত ঘাটতির। আর্থিক ঘাটতি ছিল বিরাট ! এমন দুর্দশার সময় বোধ হয় আর কোনও বাজেটে দেখেনি দেশ।  

 সে সময় দেশের অর্থনীতি পরিস্থিতি ছিল সঙ্কটজনক।  ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর দেশ আর্থিকভাবে ধাক্কা খেয়েছিল ভয়ঙ্করভাবে। সেই সঙ্গে ১৯৭৩ সালে বর্ষায় বৃষ্টির পরিমাণও ছিল মারাত্মক কম। কৃষিপ্রধান ভারতে বর্ষার গতিপ্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে অর্থনীতি।  সেবার বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছিল ভয়ঙ্কর খরা-পরিস্থিতি। এসব কারণে সরকারকে আয়ের চেয়ে অনেক বেশি ব্যয় করতে হয়। ফলে দেশকে বাজেট ঘাটতির মুখে পড়তে হয়। 

এই বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী যশবন্তরাও বলেছিলেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ, যে এমন ঘাটতি বাজেট পেশ করতে হচ্ছে। সরকারের কোষাগারে অর্থের ঘাটতি ছিল ভয়ঙ্কর। তাই পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন সরকারী স্কিম বাদ দিতে হয়। 

এই বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ৫৫০ কোটি টাকা।  যখন সরকারের আয় কম এবং ব্যয় বেশি, তখন বাজেটে ঘাটতি থাকাটাই স্বাভাবিক।  অর্থমন্ত্রী জানিয়েছিলেন এমন ভয়ঙ্কর ঘাটতির কারণ খরা এবং খাদ্য সংকট। এই জোড়া ফলায় দেশের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। 

ওই বাজেটে জাতীয় বিমা সংস্থা ও কয়লা খনির জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই সময় কয়লার চাহিদা ছিল অত্যন্ত বেশি।  তাই কয়লা জোগানের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এই টাকা বরাদ্দ করা প্রয়োজন হয়েছিল। এই বিপুল ঘাটতির জন্যই ওই বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়ে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget