এক্সপ্লোর

Upcoming IPO: বিনিয়োগকারীদের নজরে এই আইপিও, ৩০ শতাংশ বাড়ল জিএমপি- আসবে বিপুল মুনাফা ?

Deepak Builders and Engineers IPO: এই আইপিওর মাধ্যমে সংস্থা ৮৯ লক্ষ ৬৭ হাজার শেয়ার ছেড়েছিল বাজারে। আর বিনিয়োগকারীদের থেকে ইতিমধ্যেই সাবস্ক্রিপশন এসেছে ১৩ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার শেয়ারের জন্য।

Deepak Builders IPO: আজই এই আইপিওর সাবস্ক্রিপশনের শেষ দিন। আর সাবস্ক্রিপশন শেষ হওয়ার আগেই হু হু করে বাড়ল এই আইপিওর জিএমপি। উপচে পড়েছে বিনিয়োগকারীদের ভিড়। ২১ অক্টোবর সোমবার বাজারে এসেছিল এই আইপিও (Upcoming IPO)। ২৩ অক্টোবর অর্থাৎ আজ বুধবার পর্যন্ত চলবে সাবস্ক্রিপশন। আইপিওর প্রাইসব্যান্ড ছিল ২০৩ টাকা, এখন এই আইপিওর জিএমপি প্রাইসব্যান্ডের থেকেও ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। ৩১ টাকার প্রিমিয়ামে ট্রেড করছে এই আইপিওর জিএমপি। সংস্থার নাম দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (Deepak Builders and Engineers IPO)।

এই আইপিওর মাধ্যমে সংস্থা ৮৯ লক্ষ ৬৭ হাজার শেয়ার ছেড়েছিল বাজারে। আর বিনিয়োগকারীদের থেকে ইতিমধ্যেই সাবস্ক্রিপশন এসেছে ১৩ কোটি ৫৭ লক্ষ ১৮ হাজার শেয়ারের জন্য। আজ বুধবার সকাল ১০.৩৬ নাগাদ পর্যন্ত এই আইপিও ১৫.১৪ গুণ ওভারসাবস্ক্রিপশন হয়েছে। আর দেখা গিয়েছে এই আইপিওর জন্য সবথেকে বেশি বিড করেছেন অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ২৪.৩৪ গুণ সাবস্ক্রাইব করেছে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ১৯.২১ গুণ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে সাবস্ক্রিপশন এসেছে ১.১০ গুণ।

দীপক বিল্ডার্স ও ইঞ্জিনিয়ারিং সংস্থার আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ১৯২ টাকা থেকে ২০৩ টাকার মধ্যে। একটি লটে রয়েছে ৭৩টি শেয়ার। ফলে বিনিয়োগকারীদের ন্যূনতম ৭৩টি শেয়ারের জন্য এই আইপিওতে বিনিয়োগ করতে হবে। ফলে একজন খুচরো বিনিয়োগকারীর পক্ষে এই আইপিওতে বিনিয়োগের জন্য ন্যূনতম ১৪,৮১৯ টাকার দরকার ছিল।

২৪ অক্টোবর বৃহস্পতিবার এই আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে। আর তার পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে এই সংস্থার শেয়ার জমা হয়ে যাবে। আগামী ২৮ তারিখ সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের শেয়ার।

২০১৭ সালে তৈরি হয়েছিল দীপক বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া সংস্থা। এটি মূলত একটি কনস্ট্রাকশন সংস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন্সটিটিউশনাল, ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল ইত্যাদি নানা ধরনের বাড়ি বানিয়ে থাকে এই সংস্থা। বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেছে এই সংস্থা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Hyundai Share Price: লিস্টিংয়ে মুনাফা দিল না হুন্ডাইয়ের IPO, কত লোকসান বিনিয়োগকারীদের ?

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget