এক্সপ্লোর

Upcoming IPO: বাজারে আইপিও আনতে চলেছে ফোনপে, বড় ঘোষণা সংস্থার; বিনিয়োগে লাভ হবে ?

PhonePe IPO: ফোনপে একটি বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটি তার আইপিও আনার জন্য চেষ্টা করছে। ইন্ডিয়ান এক্সচেঞ্জে নথিভুক্ত করার চেষ্টা করছে ফোনপে। এটি সংস্থার পক্ষে একটি বড় মাইলফলক হতে চলেছে।

IPO News: ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোনপে এবার বাজারে আইপিও আনতে চলেছে। বৃহস্পতিবার ওয়ালমার্ট সংস্থার এই ডিজিটাল পেমেন্ট কোম্পানি জানিয়েছে ইন্ডিয়ান এক্সচেঞ্জে আইপিও আনার পরিকল্পনা করছে। ২০২৩ সালে ফান্ডিংয়ের (Upcoming IPO) শেষ রাউন্ডে ১২ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন উঠেছিল এই সংস্থার। এই বছর ফোনপে সংস্থার ১০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। আর এই উপলক্ষ্যেই বড় ঘোষণা করল ফোনপে (PhonePe)। আইপিও আসবে বাজারে। তবে এখনও আইপিওর সাইজ, ইস্যু প্রাইস বা তারিখ কিছু জানায়নি সংস্থা।

ফোনপে একটি বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটি তার আইপিও (Upcoming IPO) আনার জন্য চেষ্টা করছে। ইন্ডিয়ান এক্সচেঞ্জে নথিভুক্ত করার চেষ্টা করছে ফোনপে। এটি সংস্থার পক্ষে একটি বড় মাইলফলক হতে চলেছে। ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই ঘোষণা করেছে ফোনপে (PhonePe)। ইতিমধ্যেই লক্ষাধিক গ্রাহককে ডিজিটাল পেমেন্ট ও লেনদেনের পরিষেবা দিয়েছে ফোনপে। ফিনান্সিয়াল সার্ভিস এবং টেকনোলজি সলিউশন দিয়ে এসেছে ফোনপে।

২০২২ সালের ডিসেম্বর মাসে ফোনপে সংস্থা সিঙ্গাপুর থেকে ভারতে স্থানান্তরিত হয়। আর তাই সরকারকে ফোনপে ৮ হাজার কোটি টাকা কর দিতে হবে। স্টক মার্কেটে এখন শোচনীয় অবস্থা চলছে। ক্রমিক পতনের আঘাত সামলাতে হচ্ছে বিনিয়োগকারীদের। এই আবহে চারটি আইপিও শেয়ার বাজারে লঞ্চ হওয়ার পরেও খুব একটা ভাল পারফর্ম করেনি। শেষ ৪টি আইপিওর লিস্টিংয়ের মধ্যে অ্যাজাক্স ইঞ্জিনিয়ারিং আইপিওতে ৮.৩৯ শতাংশ লোকসান হয়েছে। তবে হেক্সাওয়ার টেকনোলজিস, ডেন্টা ওয়্যার এই আইপিও দুইটিতে ৫.৩ শতাংশ এবং ১০.৪ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।

ফোনপে তাদের এই আইপিওর কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত আইপিওর সম্ভাব্য তারিখ, ইস্যু প্রাইস কিংবা লট সাইজ সম্পর্কিত কোনো তথ্যই আনুষ্ঠানিকভাবে জানায়নি। আগামী দিনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে ফোনপে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stocks to Buy: এই ৫ শেয়ারে টাকা ঢালছেন বিদেশি বিনিয়োগকারীরা, লাভ দিতে পারে- আপনিও কিনে রাখবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget