এক্সপ্লোর

Upcoming IPO: ২৮০০ কোটির আইপিও আনবে এই সোলার এনার্জি সংস্থা, কত থাকছে প্রাইসব্যান্ড ?

Premier Energies IPO: প্রিমিয়ার এনার্জিস সংস্থার শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছে ৪২৭ টাকা থেকে ৪৫০ টাকা। একটি লটে থাকবে মোট ৩৩টি শেয়ার। কর্মীরা শেয়ার কিনলে প্রতি শেয়ারে ২২ টাকা হারে ছাড় পাবেন।

Premier Energies IPO: প্রিমিয়ার সোলার সিস্টেম প্রাইভেট লিমিটেড অর্থাৎ প্রিমিয়ার এনার্জিস সংস্থা এবারে আইপিও আনতে চলেছে বাজারে। প্রিমিয়ার এনার্জিসের (Premier Energies IPO) আইপিও আগামী ২৭ অগাস্ট বাজারে আসছে, ২৯ অগাস্ট পর্যন্ত চলবে এই আইপিওর (IPO News) বিডিং। বাজার থেকে ২৮৩১ কোটি টাকা তুলতে চায় এই সংস্থা। সম্প্রতি এই সংস্থা তাদের এই আইপিওর প্রাইসব্যান্ড প্রকাশ করেছে। ৪২৭ থেকে ৪৫০ টাকার প্রাইসব্যান্ড (Upcoming IPO) থাকছে এই সংস্থার আইপিওর।

আইপিওর ইস্যু সাইজ ২৮৩১ কোটি টাকার

বাজারে আইপিও এনে প্রিমিয়ার এনার্জিস সংস্থা তুলতে চাইছে ১২৯১.৪ কোটি টাকা যা শুধুমাত্র নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে তুলবে সংস্থা। আর অন্যদিকে অফার ফর সেলের মাধ্যমে এই সংস্থা বাকি টাকা সংগ্রহ করবে। অফার ফর সেলের মাধ্যমে মোট ৩ কোটি ৪২ লক্ষ ইকুইটি শেয়ার বিক্রি করবে প্রিমিয়ার এনার্জিস সংস্থা। আইপিওর মাধ্যমে তাই বাজারে মোট ৬ কোটি ২৯ লক্ষ ৯১৯৮ টি শেয়ার ছাড়বে এই সংস্থা। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু থাকছে ১ টাকা। আর একইসঙ্গে ১০ কোটি টাকা মূল্যের শেয়ার সংরক্ষিত রেখেছে এই সংস্থা শুধু তাদের কর্মীদের জন্য।

প্রাইসব্যান্ড কত থাকছে

প্রিমিয়ার এনার্জিস সংস্থার শেয়ারের প্রাইসব্যান্ড ধার্য করা হয়েছে ৪২৭ টাকা থেকে ৪৫০ টাকা। একটি লটে থাকবে মোট ৩৩টি শেয়ার। কর্মীরা শেয়ার কিনলে প্রতি শেয়ারে ২২ টাকা হারে ছাড় পাবেন। আইপিও বাজারে লঞ্চ করলে ৪৫০ টাকা হিসেবে এই সংস্থার বাজার মূলধন হবে ২০,২৮৫ কোটি টাকা। ২৭ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে এই আইপিওর বিডিং এবং আগামী ৩০ অগাস্ট অ্যালটমেন্ট পাওয়া যাবে এই আইপিওর। আগামী ২ সেপ্টেম্বর আইপিওর রিফান্ড পাবেন বিনিয়োগকারীরা।

সৌরকোশ প্রস্তুত করে এই সংস্থা

ভারতের দ্বিতীয় বৃহত্তম সোলার সেল ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হল এই প্রিমিয়ার এনার্জিস সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের সমস্ত সংস্থার মধ্যে মার্কিন মুলুকে সৌরকোশ রফতানিতে এই সংস্থা শীর্ষে রয়েছে। মার্কিন মুলুকে মোট ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের সৌরকোশ রফতানি করেছে এই সংস্থা। হায়দরাবাদ, তেলেঙ্গানায় মোট ৫টি উৎপাদন কারখানা রয়েছে এই সংস্থার এবং ভারত ও ভারতের বাইরে মোট ৮টি সহকারী সংস্থার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। প্রিমিয়ার এনার্জিস সংস্থার গ্রাহকদের মধ্যে টাটা পাওয়ার সোলার, এনটিপিসি, প্যানাসনিক লাইফ সলিউশনস, শক্তি পাম্পস, মাধব ইনফ্রা প্রজেক্টস ইত্যাদি সংস্থা রয়েছে।

আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কিনতে টান পড়বে পকেটে ? আজ কত দর চলছে সোনার ?

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget