এক্সপ্লোর

UPI Payment Charge: UPI লেনদেনে দিতে হবে টাকা ? খবর প্রকাশ্যে আসতেই এই জানাল NPCI

NPCI Update: UPI লেনদেন নিয়ে স্বস্তির খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) শোনাল খুশির বার্তা।  অবশেষে জল্পনায় জল।

NPCI Update: UPI লেনদেন নিয়ে স্বস্তির খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) শোনাল খুশির বার্তা।  অবশেষে জল্পনায় জল। NPCI জানিয়ে দিয়েছে UPI-থেকে যেকোনও লেনদেনে দিতে হবে না চার্জ। 

UPI Payment Charge: দুপুর থেকেই শোরগোল এই খবরে
দুপুর থেকেই UPI-এর এক খবর ঘিরে শোরগোল পড়ে যায় বাজারে। খবরে বলা হয়, এবার থেকে UPI লেনদেনে দিতে হবে চার্জ। যা শুনে হতবাক হন অনেকেই। এতদিন বিনা চার্জেই টাকা দেওয়া-নেওয়া করা যাচ্ছিল এই অ্যাপে। ব্যাঙ্কে না গিয়ে হাতের ফোন থেকেই এই লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছিল দেশ। তাই চার্জের কথা শুনে আশাহত হন অনেকেই।   

NPCI Update: বিষয়টি স্পষ্ট করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া
যদিও নিয়ে স্পষ্টীকরণ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১ এপ্রিল ২০২৩ থেকে UPI এর মাধ্যমে লেনদেনের উপর চার্জের বিষয়ে খোলসা করেছে কর্তৃপক্ষ। NPCI জানিয়েছে, UPI পেমেন্টের উপর চার্জ করার রিপোর্টি ঠিক নয়। এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি NPCI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, UPI-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের জন্য গ্রাহকদের কোনও ফি দিতে হবে না। বর্তমানে সর্বাধিক ৯৯.৯ শতাংশ UPI লেনদেন কেবল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়।

এনপিসিআই জানিয়েছে যে ইউপিআই পেমেন্টের জন্য ব্যাঙ্ক বা গ্রাহককে কোনও চার্জ দিতে হবে না। এখানেই শেষ নয়, এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে UPI লেনদেন করলেও কোনও চার্জ দিতে হবে না। এনপিসিআই বলেছে, রেগুলেটরি গাইডলাইন অনুসারে, প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই ওয়ালেট) এখন ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের অংশ। সেই পরিপ্রেক্ষিতে NPCI PPI ওয়ালেটগুলিকে ইন্টারঅপারেবল UPI ইকোসিস্টেমের একটি অংশ হওয়ার অনুমতি দিয়েছে। ইন্টারচেঞ্জ চার্জ কেবল PPI মার্চেন্ট লেনদেন (প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস মার্চেন্ট লেনদেন) এর উপর প্রযোজ্য হবে। আর এর জন্য গ্রাহককে কোনও ফি দিতে হবে না।

NPCI তার স্পষ্টীকরণে আরও বলেছে যে, UPI-এর মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করা হলেও কোনও চার্জ দিতে হবে না। এর সঙ্গে গ্রাহকের কাছে UPI ভিত্তিক অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, Rupay ক্রেডিট কার্ড খোলার বিকল্প থাকবে। আপনি প্রিপেইড ওয়ালেট ব্যবহার করতে পারেন। UPI-এর মতে, দেশে প্রতি মাসে ৮ বিলিয়ন UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন হয়। এর জন্য কোনও চার্জ লাগে না। 

আরও পড়ুন : UPI Transaction: ইউপিআই-এ নতুন নিয়ম, দু'হাজারের বেশি লেনদেনে দিতে হবে অতিরিক্ত টাকা!

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget