এক্সপ্লোর

UPI Transaction: ইউপিআই-এ নতুন নিয়ম, দু'হাজারের বেশি লেনদেনে দিতে হবে অতিরিক্ত টাকা!

Digital Payment: বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বা সিস্টেম হল ইউপিআই। ক্রমশ বাড়ছে বিভিন্ন মোবাইল ওয়ালেটের ব্যবহার।

UPI Transaction: ইউপিআই-এ (UPI) আসছে নতুন নিয়ম। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি জানিয়েছে প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস- এর (PPIs) মাধ্যমে ২০০০ টাকার বেশি ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ট্রানজাকশন হলে একটি ইন্টারচেঞ্জ ফি (Interchange Fee) কেটে নেওয়া হবে। এনপিসিআই প্রস্তাবিত এই ইন্টারচেঞ্জ ফি- এর পরিমাণ ১.১ শতাংশ পর্যন্ত। এর ফলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা আয় বৃদ্ধি করতে পারবে। ইউপিআই- এর অতিরিক্ত খরচের কারণে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছিল এইসব ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের। সেই সমস্যার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে বলে শোনা যাচ্ছে। আর এই ইন্টারচেঞ্জ প্রাইস বা ফ্রি চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিভিউ করা হবে। 

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বা সিস্টেম হল ইউপিআই। মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই ইউপিআই-এর মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সময়ও লাগে না বিশেষ। অন্যদিকে রয়েছে বিভিন্ন ডিজিটাল ওয়ালেট যা আসলে প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস। এইসব ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে ব্যবহারকারী টাকা রাখতে পারেন এবং বিভিন্ন জায়গায় খরচ করতে পারেন। ভারতে বেশ কিছু জনপ্রিয় প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস রয়েছে যেমন- পেটিএম, ফোন পে, গুগল পে। এইসবের মাধ্যমে আজকাল ডিজিটাল পেমেন্ট করতে অভ্যস্ত হয়েছেন ভারতের জনসংখ্যার একটা বড় অংশ।

ইন্টারচেঞ্জ ফি আসলে কী 

বলা হচ্ছে, ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি কেটে নেওয়া হবে। এই ইন্টারচেঞ্জ ফি আসলে কী? টাকা ট্রানজাকশনের প্রসেসিংয়ের ক্ষেত্রে একটি ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারচেঞ্জ ফি লাঘু করতে পারে। এক্ষেত্রে যিনি টাকা পাচ্ছেন তিনি প্রদানকারীর ব্যাঙ্কে ওই ফি অর্থাৎ টাকা দেবেন। 

তাহলে কি ইউপিআই ট্রানজাকশন করলেই ইউজারদের থেকে টাকা কেটে নেওয়া হবে

নাহ, এরকম কিছুই হবে না। নতুন এই ইন্টারচেঞ্জ ফি শুধুমাত্র প্রযোজ্য হবে সেইসব ব্যবসায়ীদের জন্য যাঁরা ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ২০০০ টাকার বেশি পেমেন্ট সংগ্রহ করবেন এবং সেটা হবে বিভিন্ন মোবাইল ওয়ালেটের সাহায্যে। অর্থাৎ বিভিন্ন প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট- এর মাধ্যমে টাকা দেওয়া হলে প্রযোজ্য হবে এই ফি। কোনও ইউজার ব্যক্তিগত ট্রানজাকশন করলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কোনও অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। 

আরও পড়ুন- ১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত ১০ নিয়মে পরিবর্তন, সুবিধা না অসুবিধায় পড়বেন আপনি ?

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget