এক্সপ্লোর

US Fed Policy: আমেরিকায় বড় ঘোষণা, বৃহস্পতির শেয়ার বাজারে খুশির খবর ?

Stock Market:মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভে একই সুদের হার বজায় রইল। যার ফলে বৃহস্পতিবার উত্থান দেখা যেতে পারে ভারতের শেয়ার বাজারে। 

Stock Market: দিনভর আশঙ্কার পর খুশির খবর। আর্থিক নীতি ঘোষণা করল আমেরিকা (US Fed Policy)। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভে একই সুদের হার বজায় রইল। যার ফলে বৃহস্পতিবার উত্থান দেখা যেতে পারে ভারতের শেয়ার বাজারে। 

কত ইন্টারেস্ট রেখেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক

বুধের বজারে আজ আমেরিকার আর্থিক নীতি ঘোষণার আশঙ্কার শেষ পর্যন্ত পতন হয় নিফটি ৫০ ছাড়াও সেনসেক্সে। সবার নজর ছিল আমেরিকার ইন্টারেস্ট রেটের দিকে। এদিন FOMC সর্বসম্মতভাবে দ্বিতীয় টানা বৈঠকের পর সুদের হার 5.25-5.5% এ অপরিবর্তিত রাখে। মার্কিন ফেডারেল রিজার্ভ বুধবার দ্বিতীয়বারের জন্য এই সুদের হার একই রাখল। পরিসংখ্যান বলছে বিগত 22 বছরের মধ্যে এটাই আমেরিকার সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট। 

মূলত মার্কিন মুলুকে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই হার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ওপরেই আমেরিকার যাবতীয় অর্থনীতি নির্ভর করবে। ঠিক যেভাবে ভারতের অর্থনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি প্রভাব ফেলে, সেরকই আজ রেপো রেট ঘোষমা করেছে ফেডারেল ব্যাঙ্ক।

এদিন কী অবস্থা ছিল বাজারের
নিফটি 50 আজ 19,064.05 এ খুলেছে। পূর্ববর্তী 19,079.60 পয়েন্টে বন্ধের পরিবর্তে আজ যথাক্রমে সর্বোচ্চ 19,096.05 এবং সর্বনিম্ন 18,973.70 পয়েন্ট ছুঁয়েছে সূচক। সূচকটি অবশেষে 90 পয়েন্ট বা 0.47 শতাংশ কমে 18,989.15 এ বন্ধ হয়েছে।

সেনসেক্স পূর্ববর্তী 63,874.93 এর বন্ধের পরিবর্তে 63,829.87 পয়েন্টে খুলেছে। এদিন সেনসেক্স 63,896.05 এবং 63,550.46 এর ইন্ট্রাডে উচ্চ এবং নিম্নস্তর স্পর্শ করেছে। বিএসসি 30-শেয়ার প্যাকটি 284 পয়েন্ট বা 0.44 শতাংশ কমে 63,591.33 এ শেষ হয়েছে। মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলিও ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে তারা এখনও বেঞ্চমার্ককে ছাড়িয়ে গেছে। বিএসই মিডক্যাপ সূচক 0.35 শতাংশ কমেছে , যেখানে স্মলক্যাপ সূচক 0.10 শতাংশ নীচে নেমেছে।

কত কোটি টাকার ক্ষতি
বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনে প্রায় 311.5 লক্ষ কোটি থেকে প্রায় 310.2 লক্ষ কোটিতে নেমে এসেছে। যা বিনিয়োগকারীদের এক সেশনে প্রায় 1.3 লক্ষ কোটির বেশি ক্ষতি করেছে। 

তেল ও টাকার মূল্য কমল কি
এদিকে, অপরিশোধিত তেলের দাম আজ এক শতাংশের বেশি বেড়েছে। ব্রেন্ট ক্রুড 1.26 শতাংশ বেড়ে 86.09 ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি 3:55 pm-এর কাছাকাছি ব্যবসা করেছে। অন্যদিকে, টাকা বুধবার মার্কিন ডলারের তুলনায় 3 পয়সা কমে এক বছরের সর্বনিম্ন 83.29-এ পৌঁছেছে। 

নিফটি 50 সূচকে সেরা স্টকগুলি
সান ফার্মার শেয়ার (2.61 শতাংশ ), BPCL (2.22 শতাংশ) এবং HDFC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (0.87 শতাংশ) নিফটি 50 সূচকে শীর্ষ লাভকারী হিসাবে শেষ হয়েছে।

নিফটি 50 সূচকে সবথেকে বেশি পতন হয়েছে 
আদানি এন্টারপ্রাইজের শেয়ার (3.43 শতাংশ), কোল ইন্ডিয়া (2.32 শতাংশ) এবং টাটা স্টিল (2.19 শতাংশ ) নিফটি 50 সূচকে শীর্ষ ক্ষতিগ্রস্থ স্টক হিসাবে বন্ধ হয়েছে।নিফটি 50 সূচকে 36টির মতো স্টক লাল রঙে শেষ হয়েছে এবং বাকি 14টি বেশিতে দৌড় থামিয়েছে।

আজ সেক্টরাল সূচক
সেক্টরাল সূচকগুলির মধ্যে, নিফটি রিয়েলটি 1.55 শতাংশ লাফিয়েছে, তারপরে ছিল নিফটি মিডিয়া, যা 0.88 শতাংশ বেড়েছে৷ ক্ষতিগ্রস্থদের মধ্যে, নিফটি মেটাল 1.43 শতাংশ, তারপরে নিফটি আইটি 0.78 শতাংশ কমেছে। নিফটি ব্যাঙ্ক 0.34 শতাংশ হারে 42,700.95-এ বন্ধ হয়েছে।

Jeevan Pramaan Patra: বাড়ি বসেই এই পাঁচ উপায়ে জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট ,না হলে বন্ধ হবে পেনশন

 

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget