এক্সপ্লোর

Mahadev Betting App: দিনে ২০০ কোটির লেনদেন, জড়িয়েছে বলিউডি তারকাদের নাম- কী জালিয়াতি হয়েছে মহাদেব বেটিং অ্যাপে ?

Mahadev Betting App Scam: মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করে অভিনেতা সাহিল খানকে। পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। মহাদেব বেটিং কাণ্ডে জড়িত তাঁর নামও। কী এই মহাদেব বেটিং অ্যাপ জালিয়াতি মামলা ?

Betting App Scam: গত বছর ২০২৩ সালে প্রথম প্রকাশ্যে এসেছিল এই মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড। অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেটিং বা জুয়ার মত খেলা এখন বেশ জনপ্রিয়। কোনও খেলার ইভেন্ট হলেই বিশেষ ক্রিকেট ইভেন্ট হলেই এই সমস্ত বেটিং অ্যাপগুলি (Mahadev Betting App) বেশি সক্রিয় হয়ে ওঠে। বহু মানুষ টাকার বিনিময়ে বাজি ধরেন, অনেক সময় বেআইনিভাবে টাকার লেনদেন চলে এই সমস্ত অ্যাপে। আর এমনই একটি বেটিং অ্যাপ হল মহাদেব বুক অ্যাপ যার অধীনে বেশ কিছু বেআইনি বেটিং ওয়েবসাইট গড়ে উঠেছে। এই মহাদেব অ্যাপকে (Mahadev Betting App) ঘিরে জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে একাধিক বলিউডি তারকার। রণবীর কপূর থেকে শুরু করে শ্রদ্ধা কপূর, তমন্না ভাটিয়া, টাইগার শ্রফের নাম জড়িয়েছে এই জালিয়াতি মামলায়। সম্প্রতি অভিনেতা সাহিল খানকেও বেটিং অ্যাপ জালিয়াতি মামলায় গ্রেফতার করে পুলিশ। কীভাবে জালিয়াতি হত এই অ্যাপে ? আসলে কী এই মহাদেব বেটিং অ্যাপ জালিয়াতি মামলা ?

মহাদেব গেমিং অ্যাপের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, টেনিস, পোকার, তাসের তিনপাত্তি ইত্যাদি নানা রকম খেলায় জুয়া ও লটারির ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, ৪-৫টি সমাজমাধ্যমের দ্বারা কাজ করে এই অ্যাপ, বেটিংও হয় এই সব প্ল্যাটফর্মের মধ্য দিয়েই। দিনে নাকি ২০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এই অ্যাপে, এমনও জানা গিয়েছে। এই অ্যাপের জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েছে একাধিক বলিউডি তারকাদের নাম। এর আগে বেশ কয়েকবার ইডির সমন পেয়েছেন কয়েকজন বলিউডি তারকা। রণবীর কপূর, শ্রদ্ধা কপূর, তমন্না ভাটিয়া, কপিল শর্মা, হিনা খান, হুমা কুরেশির মত তারকাদের সমন পাঠিয়েছে ইডি। স্ক্যানারে আছেন আরও বেশ কয়েকজন গায়ক, অভিনেতা-অভিনেত্রী। এই মহাদেব বেটিং অ্যাপের মাধ্যমে প্রচুর কালো টাকা লেনদেন চলত বলে ধরা পড়েছে ইডির তদন্তে।

মহাদেব বেটিং অ্যাপের (Mahadev Betting App) দুই প্রোমোটার সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল। সৌরভ চন্দ্রকরের বিয়ের পার্টি আয়োজিত হয়েছিল দুবাইতে। জাঁকজমকপূর্ণ সেই পার্টিতে সাম্মানিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কয়েকজন বলিউডি তারকাকে। ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত এই সংস্থার বিরুদ্ধে সেই সময় থেকেই নজর ছিল ছত্তিশগড়ের পুলিশের। সৌরভ এবং রবি দুজনেই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা। সৌরভের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে বলিউড তারকাদের নিয়ে যাওয়ার জন্য নগদে লেনদেন হয়েছিল বলে জানা যায় তদন্তে এবং এভাবে কালো টাকা সাদা করার চেষ্টাই করছিলেন সৌরভ চন্দ্রকর-এমনটাই দাবি পুলিশের।  

ইডি সূত্রে জানা যায়, হাওয়ালার মাধ্যমে ১১২ কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে পাঠিয়েছিলেন সৌরভ চন্দ্রকর যার মধ্যে ৪২ কোটি টাকা ছিল নগদ লেনদেন। মূলত দুবাই থেকেই কাজ করত এই সংস্থা। আর নতুন নতুন ইউজার আইডি বানিয়ে জালিয়াতি চালিয়েছে মহাদেব বেটিং অ্যাপ। ৪১৭ কোটি টাকার সম্পত্তি গত বছর সেপ্টেম্বর মাসেই বাজেয়াপ্ত করেছে ইডি।

সম্প্রতি রবিবার ছত্তিশগড় থেকে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করে অভিনেতা সাহিল খানকে। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকেই নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশের হাত থেকে বাঁচতে ৪ দিনে তিনি নাকি ৬ রাজ্যে পালিয়ে বেড়িয়েছেন। অবশেষে মহাদেব বেটিং অ্যাপ মামলায় ধরা পড়লেন সাহিল খান।

আরও পড়ুন: NSE Share: এই সপ্তাহেই বোনাস শেয়ার দেবে NSE, দেবে ডিভিডেন্ডও- স্টক এক্সচেঞ্জের শেয়ারেও মুনাফার সুযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget