এক্সপ্লোর

PM Ujjwala Yojana: সিলিন্ডারে ৪০০ টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আসলে কী ? কীভাবে আবেদন করবেন, কারা পাবেন সুবিধা

LPG Cylinder Price: জানেন কী এই PM Ujjwala Yojana ? কারা পেতে পারেন মোদি সরকারের এই সুবিধা, সেই ক্ষেত্রে কী নথি দেখাতে হবে আপনাকে ?    

LPG Cylinder Price: সাধারণ মানুষের জন্য স্বস্তি ! কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তেই কমেছে গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price)। সাধারণের জন্য ২০০ ও উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাবেন ৪০০ টাকা ছাড়। জানেন কী এই PM Ujjwala Yojana ? কারা পেতে পারেন মোদি সরকারের এই সুবিধা, সেই ক্ষেত্রে কী নতি দেখাতে হবে আপনাকে ?    

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন,  উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। ইতিমধ্যেই এই প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন সুবিধাভোগীরা। এর পাশাপাশি সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগও বিনামূল্যে দেওয়া হবে। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি।

Ujjwala Yojana: কী এই উজ্জ্বলা যোজনা ?
উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। 

PM Ujjwala Yojana: কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।

PMUY: কীভাবে করবেন আবেদন ? 
আপনিও যদি এই স্কিমে রেজিস্টার করতে চান, তাহলে প্রথমে আপনাকে উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য রেজিস্টার করতে হবে। এই সংযোগ পেতে বিপিএল কার্ডধারক পরিবারের যেকোনও মহিলা আবেদন করতে পারবেন। আপনি pmujjwalayojana.com এ স্কিম সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন
১ PMUjjwala স্কিমের সুবিধা নিতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmujjwalayojana.com-এ যেতে হবে।
২ pmujjwalayojana.com ওয়েবসাইটে ক্লিক করলে সামনে একটি হোম পেজ খুলবে। ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.
৩ এরপরেই আসবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম। ফর্মটি ডাউনলোড করুন।
৪ ফর্মে চাওয়া সব তথ্য পূরণ করুন এবং বাড়ির কাছের এলপিজি কেন্দ্রে জমা দিন।
৫ এর সঙ্গে সঙ্গে সব কাগজপত্রও দিন।
৬ এখন নথি যাচাই করার পরে সরকার আপনাকে এলপিজি গ্যাস সংযোগ সরবরাহ করবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে ?
মোবাইল নম্বর
বয়সের শংসাপত্র
আধার কার্ড
রেশন কার্ডের ফটো কপি
বিপিএল কার্ড
বিপিএল তালিকায় নামের প্রিন্ট
পাসপোর্ট সাইজ ছবি
ব্যাঙ্কের ফটোকপি

কারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন ?
১ উজ্জ্বলা প্রকল্পে আবেদন করার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
২ মহিলাটি বিপিএল পরিবারের হতে হবে।
৩ মহিলার বিপিএল কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে।
৪ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে এলপিজি সংযোগ থাকা উচিত নয়।

Petrol Diesel Price: রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে কমল দাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget