এক্সপ্লোর

Wipro Salary Hike: উইপ্রো কর্মীদের জন্য ভাল খবর, এবার বেতন বৃদ্ধি !

Salary News: সম্প্রতি ত্রৈমাসিক ফল ঘোষণার পর এসেছে এই ঘোষণা।  চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীনিবাস পালিয়া কর্মীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন।

Salary News:  আইটি সেক্টরে সুখবর।  উইপ্রোতে চাকরি করলে 1 সেপ্টেম্বর থেকে বেতন বৃদ্ধির ঘোষণা করেছে কোম্পানি (Wipro Salary Hike)। সম্প্রতি ত্রৈমাসিক ফল ঘোষণার পর এসেছে এই ঘোষণা।  চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীনিবাস পালিয়া কর্মীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন।

কী ফল করেছে কোম্পানি
কোম্পানি জানিয়েছে, বেতন বৃদ্ধি সত্ত্বেও সেপ্টেম্বর 2024 ত্রৈমাসিকে তার অপারেটিং মার্জিন বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে উইপ্রোর মোট কর্মচারীর সংখ্যা ২,৩৩,৮৮৯।
বৃহস্পতিবার উইপ্রো মার্কিন টেলিকম খাতে তার ক্লায়েন্টদের উচ্চ ব্যয় সত্ত্বেও সেপ্টেম্বর 2024 ত্রৈমাসিকে 21 শতাংশ লাফিয়ে 3,209 কোটি টাকায় তার নেট লাভের কথা জানিয়েছে। বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে এই কাজ করেছে কোম্পানি। জুলাই-সেপ্টেম্বর 2024 এর মধ্যে এর আয় 1 শতাংশ বেড়ে 22,300 কোটি টাকা হয়েছে।

বোনাস শেয়ার ঘোষণা করেছে এই কোম্পানি
সম্প্রতি এই সংস্থা তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর এই ফলাফলের সঙ্গে সঙ্গেই ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেবে সংস্থা, এমনটাই জানিয়েছে উইপ্রোর। তবে এই সংস্থা এখনও বোনাস শেয়ারের রেকর্ড ডেট ঘোষণা করেনি। তবে জানা গিয়েছে সংস্থার বোর্ডের অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যেই বোনাস শেয়ার পাওয়া যাবে ডিম্যাট অ্যাকাউন্টে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বরের মধ্যেই এই বোনাস শেয়ার পাওয়া যাবে।

ত্রৈমাসিকের ফলাফলে উইপ্রোর সিইও শ্রীনিবাস পাল্লিয়া জানান এই মেয়াদের দারুণ পারফরম্যান্সের ফলে উইপ্রো তাদের রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। বেড়েছে বুকিং ও মার্জিনও। বড় বড় চুক্তির বুকিংয়ের মূল্য এক বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে। 

ইনফোসিসের ফল কী বলছে

উইপ্রোর পাশাপাশি দ্বিতীয় ত্রৈমাসিকে ইনফোসিসের রেভিনিউ দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কিনা গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Wipro Bonus Share: উৎসবের মরশুমে বড় উপহার, বোনাস শেয়ার দেবে এই সংস্থা

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget