এক্সপ্লোর

Wipro Bonus Share: উৎসবের মরশুমে বড় উপহার, বোনাস শেয়ার দেবে এই সংস্থা

Bonus Share: উইপ্রো তাদের এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে জানিয়েছে তাদের এই মেয়াদে ৩২০৯ কোটি টাকার মুনাফা হয়েছে যা আগের অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২৬৪৬ কোটি টাকার থেকে ২১ শতাংশ বেশি।

Share Market: দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা উইপ্রো তাদের শেয়ারহোল্ডারদের জন্য বড় উপহার নিয়ে আসছে। সম্প্রতি এই সংস্থা তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের (Wipro Bonus Share) ফলাফল প্রকাশ করেছে। আর এই ফলাফলের সঙ্গে সঙ্গেই ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেবে সংস্থা, এমনটাই জানিয়েছে উইপ্রোর। তবে এই সংস্থা এখনও বোনাস শেয়ারের রেকর্ড ডেট ঘোষণা করেনি। তবে জানা গিয়েছে সংস্থার বোর্ডের অনুমোদন পাওয়ার দুই মাসের (Bonus Share) মধ্যেই বোনাস শেয়ার পাওয়া যাবে ডিম্যাট অ্যাকাউন্টে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বরের মধ্যেই এই বোনাস শেয়ার পাওয়া যাবে।

১৬-১৭ অক্টোবর আয়োজিত হয়েছিল উইপ্রোর বোর্ড মিটিং। এই মিটিংয়ে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল অনুমোদন দেওয়ার পাশাপাশি বোনাস শেয়ারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় যে সমস্ত ব্যক্তির কাছে উইপ্রোর শেয়ার আছে, তারা একটি শেয়ারের বদলে আরেকটি শেয়ার অতিরিক্ত পাবেন। এর আগে ২০১৯ সালেও সংস্থার পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হয়েছিল।

উইপ্রো তাদের এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলে জানিয়েছে তাদের এই মেয়াদে ৩২০৯ কোটি টাকার মুনাফা হয়েছে যা আগের অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২৬৪৬ কোটি টাকার থেকে ২১ শতাংশ বেশি। সংস্থার অপারেশনস থেকে রেভিনিউ ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ২২৫১৬ কোটি টাকার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে এসে দাঁড়িয়েছে ২২৩০২ কোটি টাকা।

ত্রৈমাসিকের ফলাফলে উইপ্রোর সিইও শ্রীনিবাস পাল্লিয়া জানান এই মেয়াদের দারুণ পারফরম্যান্সের ফলে উইপ্রো তাদের রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। বেড়েছে বুকিং ও মার্জিনও। বড় বড় চুক্তির বুকিংয়ের মূল্য এক বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে। গতকাল বোনাস শেয়ার দেওয়ার কথা জানিয়েছে এই সংস্থা আর গতকাল বাজার বন্ধের সময় উইপ্রোর শেয়ার ০.৬৪ শতাংশ নেমে ৫২৮.৭৫ টাকায় ট্রেড করছিল।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Best Stocks To Buy: আজ ব্রেক আউট দিতে পারে এই ৫ স্টক, এন্ট্রি-এক্সিট কোথায় নেবেন ?

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget