এক্সপ্লোর

Wipro Hiring: আগামী অর্থবর্ষেই ১২ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে, বড় ঘোষণা এই প্রথম সারির আইটি সংস্থার

Recruitment News: সংস্থার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে উইপ্রোর চিফ অফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৌরভ গোভিল জানিয়েছেন, 'আমরা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করব।

Recruitment News: দেশের চতুর্থ বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো আগামী অর্থবর্ষ থেকে অর্থাৎ ২০২৫-২৬ থেকে ১০ হাজার থেকে ১২ হাজার ফ্রেশার নিয়োগ করবে তাদের সংস্থায়। দেশের সর্বত্র (Wipro Hiring) করা হবে এই নিয়োগ। গতকাল শুক্রবার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার পরেই এই কথা জানিয়েছে উইপ্রো। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে উদ্বেগ (Wipro Recruitment) কমানোর চেষ্টা করে বলেছে যে এই সংস্থার মোট কর্মীদের একটি অংশ এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা।

বড় নিয়োগ করবে উইপ্রো

সংস্থার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে উইপ্রোর চিফ অফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৌরভ গোভিল জানিয়েছেন, 'আমরা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় তাদের জন্যও থাকবে সুযোগ। এখন আমাদের (Wipro Recruitment) সংস্থার কর্মীদের একাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সংস্থার কাছে এইচ ওয়ান বি ভিসার ভাল স্টক আছে, তাই যখনই প্রয়োজন পড়ে সংস্থার কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া যায়। চাহিদা বাড়লে, সরবরাহের দিকটি সংস্থার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

প্রতি ত্রৈমাসিকে ৩ হাজার জন করে ফ্রেশার নিয়োগের ইচ্ছে

সৌরভ গোভিল জানিয়েছেন যে, সংস্থাটি তাঁর সমস্ত মুলতুবি থাকা প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছে। এখন প্রত্যেক ত্রৈমাসিকে ২৫০০-৩০০০ জন করে কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়। এই কর্মীদের মধ্যে বেশিরভাগই ফ্রেশার (Wipro Recruitment) হিসেবে নিয়োগ করা হবে। অর্থাৎ আগামী অর্থবর্ষের মধ্যেই সংস্থায় সারা দেশজুড়ে ১০ হাজার থেকে ১২ হাজার ফ্রেশার নিয়োগের কথা জানিয়েছে।

কর্মীসংখ্যা কমেছে উইপ্রোর

চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে উইপ্রোর (Wipro Hiring) কর্মচারীর সংখ্যা ১১৫৭ জন কমে গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৭৩২ জন। আর জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই কর্মী সংখ্যা ছিল ২ লক্ষ ৩৩ হাজার ৮৮৯ জন।

চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে উইপ্রোর কনসলিডেটেড মুনাফা ২৪.৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৫৪ কোটি টাকা। শুক্রবার স্টক মার্কেট এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুসারে সংস্থার অপারেটিং রেভিনিউ ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ২২৩১৯ কোটি টাকা।

আরও পড়ুন: Budget 2025 Expectations: ব্যাঙ্কে ৫ লাখের বেশি আমানতকেও সুরক্ষা দেবে কেন্দ্র ! বাজেটে কি বাড়বে কভারেজের সীমা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget