এক্সপ্লোর

Xiaomi 12 Pro Launch: শাওমির নতুন চমক, ভারতের বাজারে ফ্ল্যাগশিপ Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro: ভারতের বাজারে ফ্ল্যাগশিপ মডেল Xiaomi 12 Pro আনতে চলেছে প্রস্ততকারী সংস্থাটি। সব ঠিক থাকলে এপ্রিলেই লঞ্চ হতে পারে নতুন মডেলটি।

নয়াদিল্লি: ভারতের মোবাইলের বাজারে প্রায় একচেটিয়া দাপট চলে শাওমির (Xiaomi)। তাদের নতুন কোনও মডেল আসার খবর পেলেই মুখিয়ে থাকে উৎসাহীরা। এবার ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ মডেল Xiaomi 12 Pro আনতে চলেছে প্রস্ততকারী সংস্থাটি। সব ঠিক থাকলে এপ্রিলেই লঞ্চ হতে পারে নতুন মডেলটি। সম্প্রতি সেই কথা জানিয়েছে শাওমি। ভারতের আগেই চিনে এবং বিশ্বের আরও কিছু দেশে  Xiaomi 12 Pro এনেছে সংস্থাটি। শাওমির আরও একটি ফোন নিয়ে জল্পনা চলছে, সেটি হল Xiaomi 12 Ultra।

টুইটে কী?
সূত্রের খবর, OnePlus 10 Pro এবং Realme GT 2 Pro-এর সঙ্গে টক্কর দেবে শাওমির এই 5G মডেল। এই মডেল লঞ্চ নিয়ে নিজেই টুইট করেছেন শাওমি ইন্ডিয়ার প্রধান এবং শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। যদিও ঠিক কবে ভারতের বাজারে আসবে এই মডেল তা জানাননি তিনি। 

 

নতুন মডেলে চমক:
শাওমির ফ্ল্যাগশিপ (flagship) মডেল হতে চলেছে Xiaomi 12 Pro. থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ( Qualcomm Snapdragon 8 Gen 1 SoC). স্ক্রিন হবে ৬.৭৩ ইঞ্চি, QHD+ LTPO অ্যামোলেড ডিসপ্লে হবে এই ফোনে। RAM-এও থাকছে চমক। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে এই নতুন মডেলে। অ্যান্ডয়েড ১২-এর উপর তৈরি MIUI 13-এ চলবে শাওমির এই ফ্ল্যাগশিপ মডেল।  Xiaomi 12 Pro-তে থাকছে তিনটি ক্যামেরা। 50MP Sony IMX 707 sensor এবং 50MP ultra-wide sensor থাকছে। দূরের ছবি তোলার সুবিধার জন্য রয়েছে 50MP টেলিফটো সেন্সরও। সেলফির জন্য থাকছে 32MP-এর ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যাটারির ব্যাকআপের জন্য Xiaomi 12 Pro-তে থাকছে 4600 mAh-এর ব্যাটারি।

আরও পড়ুন: OnePlus Nord CE 2 Lite আসছে বাজারে ! কবে হতে পারে লঞ্চ ?

সেরা শিরোনাম

Health Insurance: ৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
Emergency Fund or FD: হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
Credit Card Offers: উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
Gold Loan Vs Personal Loan: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget