এক্সপ্লোর

YouTube: সস্তা হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ? বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইউটিউব

YouTube Premium: এই কাট-ছাঁট করা অ্যাপ্রোচের কারণে এর খরচ অনেকটাই কম পড়ে গ্রাহকদের কাছে। সম্পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই প্রিমিয়াম লাইট ভার্সনে অনেক কম খরচেই বিজ্ঞাপন সরানো যেতে পারে।

Tech News: ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে বিজ্ঞাপন একেবারেই দেখায় না। সেক্ষেত্রে মাসে মাসে বা বছরে একটা টাকা পেমেন্ট করতে হয় ইউটিউবকে। তবে এবার ইউটিউবের (YouTube Premium) পক্ষ থেকে একটি নতুন সাবস্ক্রিপশন টায়ার পরীক্ষা করা চলছে, যেখানে অনেক কম খরচে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিয়ো (YouTube Video) দেখতে পারবেন। সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই নতুন প্রিমিয়াম লাইট প্ল্যানে (YouTube Premium Lite) অনেক কম খরচ হবে।

এর আগের বছরে বেশ কিছু দেশে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখন ইউটিউব তাঁর এই প্রকল্প ক্রমে ক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, থাইল্যান্ড ইত্যাদি দেশে ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটি এমনই রিপোর্ট দিয়েছে। এই প্রিমিয়াম লাইটে (YouTube Premium) তুলনায় সস্তায় মিলবে সাবস্ক্রিপশন। স্ট্যান্ডার্ড ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বেশ কিছু অফার ও বেনিফিট থাকে যার মধ্যে বিজ্ঞাপন ছাড়া স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক, ইউটিউব মিউজিকের অ্যাক্সেস ইত্যাদি পাওয়া যায়, সেখানে প্রিমিয়াম লাইট মডেলে কেবলমাত্র বিজ্ঞাপন সরানোর দিকেই নজর দেওয়া হয়েছে।

এই কাট-ছাঁট করা অ্যাপ্রোচের কারণে এর খরচ অনেকটাই কম পড়ে গ্রাহকদের কাছে। সম্পূর্ণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই প্রিমিয়াম লাইট ভার্সনে অনেক কম খরচেই বিজ্ঞাপন সরানো যেতে পারে। তবে এখনও পর্যন্ত এই ইউটিউব প্রিমিয়াম লাইটের খরচ, বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে আগের সমস্ত প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে এর দাম ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের (YouTube Premium Lite) তুলনায় অর্ধেক হবে। তবে অনেকে এও বলেছেন যে প্রিমিয়াম লাইট ভার্সনে সীমিত বিজ্ঞাপনের কথা বলা হয়েছে, ফলে এখানে কত বিজ্ঞাপন দেখানো হবে, সেই ফ্রিকোয়েন্সি কেমন হবে তা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়।

এই প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের বিস্তৃতি থেকে বোঝাই যায় যে ইউটিউব যে সমস্ত দর্শক বিজ্ঞাপন ছাড়া কনটেন্ট দেখতে চাইছে, তাদেরকে গুরুত্ব দিতে চাইছে এবং তাদের ফুল প্রিমিয়াম সাবস্ক্রিপশনের একটি বিকল্প গড়ে দিতে চাইছে। তবে এখনও পর্যন্ত ইউটিউব আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কে কিছুই জানায়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jio Cinema: বন্ধ হয়ে যাবে জিও সিনেমা ? কী পরিকল্পনা রিলায়েন্সের ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget