এক্সপ্লোর

Zomato: পুরনো পরিষেবা আবার ফিরিয়ে আনল জোম্যাটো, খাবার ডেলিভারি পেতে করতে হবে এই কাজ

Zomato Service: গ্রাহকদের এই অ্যাপে ন্যূনতম ৫০০০ টাকার অর্ডার করতে হবে ইন্টারসিটি পরিষেবা পেতে হলে। সম্প্রতি বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইতে এই পরিষেবা চালু করেছে জোমাটো।

Zomato Intercity Service: ভারতে দিন দিন অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বেড়েই চলেছে। আর সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিও তাদের পরিষেবা আরও মজবুত করে তুলছে ক্রমশ। ভারতের মধ্যে অনলাইন ফুড ডেলিভারির (Zomato Food Delivery) ব্যবসায় সবথেকে বেশি মার্কেট শেয়ার আছে জোমাটো আর সুইগির। দিল্লি এনসিআর এবং অন্যান্য এলাকায় তাদের পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার (Zomato Intercity Legends) করতে পছন্দ করেন অনলাইনে।

যাতে গ্রাহকরা তাদের অ্যাপেই খাবার অর্ডার করেন, সেই জন্য খাবারের উপর অনেক ধরনের ছাড় দিয়ে থাকে সংস্থাগুলি। এছাড়াও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা বহু ব্যাঙ্ক অফারও পেয়ে থাকেন। ফলে বিশেষ কিছু সুবিধে দিয়ে গ্রাহক আকর্ষণের চেষ্টা করে থাকে এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এরই মাঝে জোমাটো তাঁর পুরনো একটি পরিষেবা (Zomato Food Delivery) চালু করেছে। এর নাম ছিল ইন্টারসিটি লেজেন্ডস। এর মাধ্যমে মুম্বইতে বসেই কেউ চাইলে দিল্লির কোনও রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারেন। আর সেই অর্ডার তাঁর পরের দিন ঠিক সময়ে পৌঁছে যাবে আপনার বাড়িতে।

এর আগেও এই পরিষেবা দিয়েছে জোমাটো

এর আগে জোমাটো একটি হাইপারলোকাল ফুড ডেলিভারি পরিষেবা চালুও করেছিল আবার তা বন্ধও করে দিয়েছিল। ২০২২ সালে জোমাটো শুরু করেছিল এমন এক ফুড ডেলিভারি পরিষেবা যার নাম ছিল ইন্টারসিটি ফুড ডেলিভারি। এর জন্য সংস্থা এমনভাবে অ্যাপের ডিজাইন করেছিল, যা এখন আর গুগল প্লে স্টোরে পাওয়া যায় না।

পরে এই পরিষেবা বন্ধ করে দেয় জোমাটো। তারপর গ্রাহকদের নোটিফিকেশনে দেখাত যে ২০২৪ সালের এপ্রিলে আবার এই পরিষেবা চালু হবে। এরই মধ্যে হাইপারলোকাল পার্সেল ডেলিভারি সার্ভিস শুরু করেছে জোমাটো, ওলা ক্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে। দিল্লি এনসিআর, বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হয়েছিল। যদিও তা এখন বন্ধ রয়েছে।

ইন্টারসিটি লেজেন্ডস কীভাবে কাজ করবে

গ্রাহকদের এই অ্যাপে ন্যূনতম ৫০০০ টাকার অর্ডার করতে হবে ইন্টারসিটি পরিষেবা পেতে হলে। সম্প্রতি বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইতে এই পরিষেবা চালু করেছে জোমাটো। তবে গ্রাহকদের সন্ধে ৭টার মধ্যে অর্ডার করতে হবে এবং সেই খাবার পৌঁছাবে পরেরদিন।

আরও পড়ুন: Gold Price: সপ্তাহের শেষে সোনা কিনতে কত খরচ হবে ? দাম কি আবার বাড়ল ? দেখুন রেটচার্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget