এক্সপ্লোর

Print Out: বাড়ি বসে মাত্র ১০ মিনিটে হাতে পাবেন প্রিন্ট আউট, Blinkit- এর নতুন চমক

Blinkit: এই অ্যাপের মাধ্যমেই ডেলিভারি দেওয়া হবে প্রিন্ট আউট, তাও মাত্র ১০ মিনিটে। কীভাবে এইসুবিধা পাবেন দেখে নিন।

Print Out: কোনও ইন্টারভিউ দিতে যাচ্ছেন? একদম শেষ মুহূর্তে মনে পড়েছে একটা গুরুত্বপূর্ণ নথির প্রিন্ট আউট (Print Out) নেওয়া হয়নি। কিংবা হাতে একদম সময় নেই, অথচ একটা প্রিন্ট আউট দ্রুত প্রয়োজন… এমন পরিস্থিতিতে পড়লেও আর সমস্যা নেই। আপনার বাড়িতে মাত্র ১০ মিনিটে প্রিন্ট আউট পৌঁছে দেবে ডেলিভারি বয়। Blinkit অ্যাপের মাধ্যমে এই অসাধ্য সাধন হবে। জোম্যাটো (Zomato) অধিকৃত এই সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে যে তারা গ্রাহকদের বাড়িতে মাত্র ১০ মিনিটে পৌঁছে দেবে প্রিন্ট আউট। বাড়িতে স্কুল-কলেজ পড়ুয়া থাকলে অভিভাবকদের এই পরিষেবা পেলে খুবই সুবিধা হবে। একইভাবে অফিসের কাজকর্ম যাঁদের বাড়িতেও করতে হয় তাঁদেরও প্রচুর সুবিধা হবে।

১০ মিনিটের ডেলিভারি অ্যাপ Blinkit আরও অনেক প্রয়োজনীয় জিনিসই আপনার কাছে পৌঁছে দেয় এত কম সময়েই। Blinkit সংস্থার এক আধিকারিক জিতেশ গোয়েল জানিয়েছেন, সকলের বাড়িতে প্রিন্টার থাকে না। ফলে অফিস থেকে হোক বা প্রতিবেশীর থেকে কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট নেওয়া অনেক ঝক্কির। বিশেষ করে যদি সামনে কোনও কাজের ডেডলাইন থাকে তাহলে সমস্যা আরও বেশি। এই পরিস্থিতিতে যদি ঘরে বসেই প্রিন্ট আউট পাওয়া যায় তাহলে মন্দ কী? এমনিতেও সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে প্রিন্ট আউটের চাহিদা বাড়ছে। অনেকেই আজকাল বাড়িতে প্রিন্টার বসিয়ে নিচ্ছেন। বিশেষ করে স্কুল-কলেজের কাজকর্ম এবং অফিসের ক্ষেত্রে এইসব প্রিন্ট আউট খুবই জরুরি জিনিস হয়ে গিয়েছে।

Blinkit অ্যাপের মাধ্যমে কীভাবে বাড়ি বসে ১০ মিনিটের মধ্যে প্রিন্ট আউট পাবেন

জানা গিয়েছে, ইউজারকে শুধুমাত্র ফাইল আপলোড করতে হবে এই অ্যাপের মাধ্যমে। অর্থাৎ আপনি যা প্রিন্ট আউট নিতে চাইছেন সেই ফাইল ওই অ্যাপে আপলোড করতে হবে। তারপর ১০ মিনিটের মধ্যেই আপনার বাড়িতে এসে পৌঁছোবে প্রিন্ট আউট। অনেকসময়েই হতে পারে ইউজার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যের প্রিন্ট আউট নিচ্ছেন। তাই সুরক্ষার জন্য প্রিন্ট আউট ডেলিভারি হয়ে যাওয়ার পর ইউজারের আপলোড করা ফাইল ডিলিট করে দেওয়া হবে। আপাতত নির্দিষ্ট কিছু জায়গাতেই এই পরিষেবা চালু হয়েছে। সারা দেশে কবে চালু হবে এখনও জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আমাদের জীবনের বেশিরভাগটা জুড়েই রয়েছে অনলাইন ডেলিভারি। সেক্ষেত্রে বাড়ি বসে ১০ মিনিটের মধ্যে প্রিন্ট আউট হাতে পেয়ে গেলে তাড়াহুড়োর সময়ে সকলেরই উপকার হবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ভুল করে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরায় ফিরে পাওয়া যাবে, আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget