এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে ভুল করে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরায় ফিরে পাওয়া যাবে, আসছে নতুন ফিচার

Deleted Message Recover: হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরুদ্ধারের অপশন দিতে চলেছে মেসেজিং অ্যাপ সংস্থা।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ভুল করে মুছে ফেলেছেন অর্থাৎ ডিলিট (Deleted Message) করে ফেলেছেন? কুছ পরোয়া নেহি। মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ (Whatsapp Messaging App) সংস্থা এমন এক ফিচার চালু করতে চলেছে যার সাহায্যে 'ডিলিটেড মেসেজ'- ও পুনরুদ্ধার (Deleted Message Recover) করা বা ফিরে পাওয়া সম্ভব হবে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। অনেকসময়েই তাড়াহুড়োয় আমরা কোনও ইউজারকে মেসেজ পাঠিয়ে ভুল করে ডিলিট করে ফেলি। এতদিন সেই মেসেজ ফিরে পাওয়ার কোনও অপশন ছিল না। তবে এবার ইউজারদের জন্য সেই সুযোগ আনতে চলেছে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে সেন্ডার তার পাঠানো কোনও মেসেজ ভুল করে ডিলিট করে ফেললে তা পুনরুদ্ধার করতে পারবেন। জানা গিয়েছে, এর মধ্যেই হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ফিচার নিয়ে কাজকর্মও শুরু করে দিয়েছে। অ্যান্ড্রয়েড বিটা আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। Wabetainfo সূত্রে খবর, ডিলিটেড মেসেজ ফিরে পাওয়ার জন্য নতুন Undo বাটন চালু হবে হোয়াটসঅ্যাপে। 

Wabetainfo মারফত জানা গিয়েছে, কোনও মেসেজ ডিলিট করা হয়েছে তা ডিটেক্ট হলে একটি স্ন্যাকবার দেখানো হবে। এক্ষেত্রে ইউজার ওই ডিলিটেড মেসেজ পুনরায় ফিরিয়ে আনার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন। 'ডিলিট ফর মি' অপশনে ক্লিক করলেই ইউজারের সামনে একটি 'Undo বাটন আসবে। এই Undo বাটনে ট্যাপ করলেই আপনি ভুল করে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরুদ্ধার করতে পারবেন। আপাতত নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচার উপলব্ধ হয়েছে। এই নতুন ফিচার পেতে হলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সান ইনস্টল থাকতে হবে। যদি তারপরেও আপনি ডিলিট ফর মি মেসেজ অপশনে Undo বাটন না পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে এখনও আপনার অ্যাপ এই নতুন ফিচার চালু হওয়ার জন্য উপযুক্ত হয়নি। তবে এতে চিন্তার কোনও কারণ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররাই এই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে জানিয়েছে মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। 

অন্যদিকে হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার বিষয়টি বন্ধ হতে চলেছে। এই নিয়ে জোরকদমে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আইওএস ভার্সানের পর এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সানেও টেস্টিং শুরু হয়েছে এই ফিচারের। মূলত ইউজাররা যাতে নিজেদের কথোপকথনের উপর আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপ কনভারসেশন সুরক্ষিত থাকে সেইজন্যই এই ফিচার চালু হতে চলেছে বলে জানিয়েছেন মেটা- র প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকেরবার্গ। ইউজারদের সুবিধার জন্য এবং সুরক্ষা খাতিরে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার এই নতুন ফিচার চালু করার মধ্যে দিয়েও হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের নিরাপত্তা আরও একটু সুদৃঢ় করতে চলেছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'ভিউ ওয়ান্স' ইমেজ বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যাবে না, টেস্টিং চালু অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget