এক্সপ্লোর

Zomato-Swiggy: জোম্যাটো-সুইগিতে ৫ শতাংশ GST, নতুন বছরে বাড়তে চলেছে খরচ?

GST On Zomato, Swiggy: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করবে অনলাইন অ্যাপ্লিকেশনগুলি।

নয়া দিল্লি: বছর শেষের আগেই জিএসটি কাউন্সিলের সভায় ঠিক হয়েছিল যে জ্যোমাটো (Zomato) এবং সুইগি (Swiggy)-এর মত অনলাইন খাদ্য সরবরাহকারী অ্যাপ্লিকেশনগুলিকে এবার পরিষেবা কর (GST) দিতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করবে অনলাইন অ্যাপ্লিকেশনগুলি। নতুন বছর থেকেই কার্যকর হবে এই বিধি। 

আজ থেকেই সেই মোতাবেক চালু হল এই নয়া ব্যবস্থা। নতুন নিয়ম অনুসারে, এমন অনেক রেস্তরাঁ আছে যারা এখনও জিএসটি-র অন্তর্ভুক্ত নয়। তারা যদি অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকদের খাবার পাঠায়, তাহলে তাদেরও দিতে হবে জিএসটি। তবে কি বাড়বে খাবারের দাম? রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছিলেন, সুইগি বা জোম্যাটোতে যে খাবার অর্ডার দেওয়া হত, তার জিএসটি দিত সংশ্লিষ্ট রেস্তরাঁ। কিন্তু এবার থেকে ফুড ডেলিভারি অ্যাপগুলিকেই দিতে হবে সেই জিএসটি। 

যদিও অর্থমন্ত্রকের ঘোষণা, এই করের ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ পড়বে না। রেস্তরাঁগুলির কর ফাঁকি রুখতেই এই সিদ্ধান্ত। জোম্যাটো, ফুডপান্ডা, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলিকে রেস্তোরাঁর বদলে কর সংগ্রহ করে তা সরকারকে দেবে।

প্রসঙ্গত, রেস্তঁরাগুলির একটি বড় অংশ করে ফাঁকি দিচ্ছিল এমনই অভিযোগ করা হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। হরিয়ানায় ফুড ডেলিভারি অ্যাপের জমা দেওয়া করের সঙ্গে রেস্তঁরাগুলির জমা দেওয়া করের বিস্তর ফারাক দেখা গিয়েছে বলেও জানান হয়। এও বলা হয়, গত দুই বছরে এই কর ফাঁকি দেওয়ার জন্য কেন্দ্রীয় কোষাগারে করের ক্ষতির বোঝা প্রায় ২ হাজার কোটি টাকা।

অন্যদিকে, নয়া বছরের শুরুতেই বস্ত্রশিল্পে বাড়ছে না জিএসটি। শুক্রবার দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের মধ্যে এমনটাই জানিয়েছেন হিমাচল প্রদেশের শিল্পমন্ত্রী বিক্রম সিং। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আবার নয়া বছরের ফেব্রুয়ারিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হবে। তবে, অ্যাপ–নির্ভর অটো পরিষেবায় ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে। এখন এ ক্ষেত্রে কোনও কর দিতে হয় না।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget