এক্সপ্লোর

Rajasthan News: প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুন, রাজস্থানে গ্রেফতার বিজেপি নেতা

BJP Leader Kills Wife: রাজস্থানের অজমের থেকে এই ঘটনা সামনে এসেছে।

জয়পুর: প্রেমিকা সঙ্গে মিলে স্ত্রীকে খুন। কাঠগড়ায় বিজেপি নেতা। শোরগোল পড়ে গিয়েছে রাজস্থানে। অভিযোগ, স্ত্রীকে খুন করে ডাকাতি বলে চালানোর চেষ্টা করেন ওই বিজেপি নেতা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিকাকেও। ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধের পর্দাফাঁস সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। (BJP Leader Kills Wife)

রাজস্থানের অজমের থেকে এই ঘটনা সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রোহিত সৈনী। গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিকা রিতু সৈনীকেও। গত ১০ অগাস্ট রোহিত নিজের স্ত্রী সঞ্জুকে খুন করেন বলে অভিযোগ। রোহিতের সঙ্গে খুনে শামিল ছিলেন রিতুও। এমনকি খুনের পরিকল্পনাও তাঁর বলে জানা যাচ্ছে। (Rajasthan News)

পুলিশ জানিয়েছে, গত ১০ জুন রহস্যজনক পরিস্থিতিতে সঞ্জুর নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে রোহিত ডাকাতির তত্ত্ব খাড়া করেন। অজ্ঞাতপরিচয় ডাকাতের দল স্ত্রীকে খুন করে, মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু জিজ্ঞাসাবাদে তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। চাপ দিতেই শেষ পর্যন্ত স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন রোহিত। প্রেমিকার কথায়, তাঁর সঙ্গে মিলেই স্ত্রীকে খুন করেন বলে জানান পুলিশকে।

রিতু পেশায় বেসরকারি স্কুলের শিক্ষিকা। তিনি বিবাহবিচ্ছিন্না। চার বছরের এক মেয়েও রয়েছে তাঁর। পুলিশের দাবি, গোড়া থেকেই রোহিতের উপর সন্দেহ ছিল তাদের। রাখির দিন দিনে দুপুরে ডাকাতির তত্ত্ব বিশ্বাসযোগ্য় মনে হয়নি। আসল কথা বের করতে রোহিতের উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়, আর তাতেই অপরাধ কুবল করে নেন তিনি।

অজমেরের অ্যাডিশনাল এসপি (রুরাল) দীপক কুমার জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে রোহিত এবং ঋতুর মধ্যে সম্পর্ক। সঞ্জুকে সরিয়ে দিতে রোহিতের উপর চাপসৃষ্টি করছিলেন রিতু। তিনিই খুনের পরিকল্পনা করেন। ডাকাতির গল্পও রিতুরই মস্তিষ্কপ্রসূত, যাতে তদন্ত করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে পুলিশ। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget