এক্সপ্লোর

Minor Girl Assaulted: ধর্ষণ করতে না পেরে নৃশংস আচরণ, শিশুকন্যার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিল পাষণ্ড, ভয়ঙ্কর ঘটনা গুজরাতে

Gujarat Child Assault Case: গুজরাতের রাজকোট থেকে ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: শিশুকন্যার উপর নৃশংস অত্যাচার গুজরাতে। ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিল এক পাষণ্ড। এই ঘটনায় ৩৫ বছর বয়সি এক ক্ষেতমজুরকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কঠোর শাস্তির দাবি তুলছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। (Gujarat Child Assault Case)

গুজরাতের রাজকোট থেকে ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। মেয়েটির পরিবার আদতে দাহোদের বাসিন্দা। আটকোটে ক্ষেতমজুরের কাজ করতে এসেছিল। গত ৪ ডিসেম্বর নির্যাতনের শিকার হয় মেয়েটি। পুলিশ জানিয়েছে, ওই দিন চাষের জনিতে কাজ করছিলেন মেয়েটির মা-বাবা। কিছুটা তফাতে খেলছিল মেয়েটি। সেই সময় অজ্ঞাত পরিচয় এক যুবক মেয়েটিকে অপহরণ করে। নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।  (Minor Girl Assaulted)

আচমকা এই ঘটনায় হকচকিয়ে গেলেও নির্যাতনের জেরে চিৎকার করতে শুরু করে মেয়েটি। সেই অবস্থায় মেয়েটিকে ধর্ষণ করতে ব্যর্থ হয় ওই দুষ্কৃতী। রাগ মেটাতে একটি লোহার রড নিয়ে মেয়েটির যৌনাঙ্গে ঢুকিয়ে দেয়। এর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। মেয়েটি পড়ে কাতরাতে থাকে। প্রচুর রক্তক্ষরণ হয় তার শরীর থেকে।

এত কিছু যে ঘটে গিয়েছে, তার আঁচই পাননি মেয়েটির মা-বাবা। বেশ কিছু ক্ষণ পর মেয়ে নেই বলে খেয়াল হয় তাঁদের। সেই মতো খোঁজাখুঁজি শুরু করেন। কিছুটা দূরে একটি জমিতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল মেয়েটি। তড়িঘড়ি তাকে তুলে নিয়ে গিয়ে রাজকোটের জন্না হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত স্থিতিশীল অবস্থা মেয়েটির। তবে আর কিছু দিন হাসপাতালে রাখতে হবে তাকে। 

রাজকোট গ্রামীণের পুলিশ সুপার বিজয়সিংহ গুর্জর জানান, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ১০টি পৃথক টিম গঠন করা হয়। কমপক্ষে ১০০ জন সন্দেহভাজনকে জিজ্ঞসাবাদ করে তারা। শেষ পর্যন্ত ১০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। শিশু বিশেষজ্ঞদের উপস্থিতিতে সেই মতো মেয়েটিকে অপরাধীকে শনাক্ত করতে বলা হয়। 

পুলিশ জানিয়েছে, রামসিংহ তেরাসিংহ দাদওয়েজর নামের এক যুবককে শেষ পর্যন্ত শনাক্ত করে মেয়েটি। রামসিংহ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার বাসিন্দা। ক্ষেতমজুর হিসেবে কাজ করতে গিয়েছিল গুজরাতে। সে-ই মেয়েটির উপর অত্যাচার বলে সন্দেহ পুলিশের। পুলিশ সুপার গুর্জর জানিয়েছেন, রামসিংহ বিবাহিত। নিজের তিন সন্তান রয়েছে তার। ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকেই গ্রেফতার করা হয় তাকে।

এই ঘটনায় আর কেউ যুক্ত ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তেমন কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি বলেই খবর। মেয়েটি সুস্থ হয়ে ফিরে আসুক, আপাতত তার অপেক্ষা করছেন সকলে। অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget