এক্সপ্লোর

স্ত্রীকে খুন করে করোনায় মৃত্যু বলে চালানোর চেষ্টা! পুলিশের জালে অভিযুক্ত

সন্দেহের বশে খুন বলেই জানাচ্ছে পুলিশের তদন্ত।

হায়দরাবাদ : প্রথমে ঠান্ডা মাথায় খুন, তারপর করোনায় মৃত প্রমাণের জন্য যাবতীয় চেষ্টা। যদিও শেষমেশ পুলিশের জালে অভিযুক্ত। ঘটনা হায়দরাবাদের। শনিবার হায়দরাবাদ সিটি পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অটো রিকশা চালক রমাবত বিজয়কে। পুলিশের পক্ষ থেকে যে তথ্য উঠে এসেছে সেখানে জানা গিয়েছে, শ্রেফ সন্দেহের বশে খুন ও তারপর কোভিডে মৃত সাজানোর নাটক।

হায়দরাবাদ সিটি পুলিশের এক অফিসার জানিয়েছেন, 'গত ১৮ জুন ঘুমের মধ্যে অচৈতন্য অবস্থায় রমাবত কবিতাকে (২১) খুন করে তাঁর স্বামী।'- হায়দরাবাদ শহরের উপকন্ঠে বৈদৈহি নগরের বনস্থালিপূরমের যে ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে, অন্য এক পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে এই সন্দেহের বশেই কবিতাকে খুন করে বিজয়। খুনের পর অবশ্য কবিতার বাবা-মাকে সে জানায়, কোভিডের জেরে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। নিজের অটোর কবিতার দেহ চাপিয়ে নিজেদের গ্রামে নিয়ে গিয়ে মাটিতে কবর দেওয়ার কাজও সেরে ফেলে।

যাতে কারোর সন্দেহ না হয় সঙ্গে কবিতার মৃতদেহ থেকে যাতে বাকিদের দূরে রাখা যায়, তাই সে কোভিডে মারা গিয়েছে বলে নাটক চালিয়ে যায় বিজয়। যদিও মেয়ের মৃতদেহের দেখে নিজেদের সামলাতে না পেরে মেয়েকে ধরে কাঁদা কবিতার বাবা-মায়ের কিছুদিন পর পর্যন্ত কোনও কতোভিড জনিত উপসর্গ ধরা না পড়ায় তাদের মনে সন্দেহ তৈরি হয়। তারপরই তারা পুলিশের দ্বারস্থ হন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেয়ের মৃত্যু নিয়ে বিজয়ের বিভিন্ন বক্তব্যে তাদের সন্দেহ হয়, তারপরই কবিতার মা ধনাবত ভুজি বনস্থালিপূরমের পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত এগোনোর পর কবর খুঁড়ে কবিতার দেহ বের করে এনে অটোপসি করায়। যার রিপোর্ট হাতে পেতেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তদন্তে পুলিশ জেনেছে, কবিতার কোভিড টেস্ট করানোর জন্য জোর করেছিল বিজয়। যেখানে রিপোর্ট নেগেটিভ আসে। তবে টেস্টের ঠিক সাতদিনের মাথায় স্ত্রীকে খুন করে বিজয়। সন্দেহের বশে কথা কাটাকাটির পরই যে পথ ধরে সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget