এক্সপ্লোর

Junior Mridha Murder Case: আজ তোমার স্বামী বাড়িতে নেই, তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ প্রিয়ঙ্কার ফোনে

সিবিআই সূত্রের দাবি, খুনের দিন জুনিয়রের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে প্রিয়ঙ্কা চৌধুরীকে তাঁর বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

কলকাতা: জুনিয়র মৃধা হত্যা তদন্তে সামনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের দাবি, খুনের দিন জুনিয়রের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে প্রিয়ঙ্কা চৌধুরীকে তাঁর বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

হত্যার রাতের রহস্যভেদ করতে জুনিয়র মৃধার বাবা-মায়ের সামনে বসিয়ে প্রিয়ঙ্কা চৌধুরীকে শুক্রবার ম্যারাথন জেরা করেন গোয়েন্দারা। দুপুর পৌঁনে তিনটে নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন জুনিয়র মৃধার বাবা সমরেশ মৃধা ও মা শ্বেতা মৃধা। তারপর প্রিয়াঙ্কা চৌধুরিকে সামনে বসিয়ে শুরু হয় ম্যারাথন জেরা। খুনের রাতে কখন ঠিক কী ঘটেছিল? তা নিয়ে এখনও বহু ধোঁয়াশা। সিবিআই সূত্রে খবর, ২০১১ সালের ১১ জুলাই রাত ৯টা ২০ মিনিটে জুনিয়র ও প্রিয়ঙ্কার মধ্যে ফোনে শেষ কথা হয়। রাত ৯টা ৪০ মিনিটে জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ যায় প্রিয়ঙ্কার ফোনে। ওই মেসেজে লেখা হয়, আজ তোমার স্বামী বাড়িতে নেই। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? গোয়েন্দা সূত্রে দাবি, প্রিয়ঙ্কার তরফে এই হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দেওয়া হয়নি।

এর পরেরটা মারাত্মক। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ৪৫ মিনিট। গোয়েন্দা সূত্রে খবর, জুনিয়র মৃধার ব্যক্তিগত মোবাইল থেকে প্রিয়ঙ্কাকে কল করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে করা ওই ফোনে বলা হয়, ছেলেটি মারা গেছে। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ওর মৃতদেহ রাখা আছে।

২০১১ সালের ১২ জুলাই জুনিয়রের মৃতদেহ উদ্ধার হয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে। সূত্রের খবর, ২০১১ সালের ১২ জুলাই রাত ৮ টা ৪৫ নাগাদ সল্টলেক ৯ নম্বর ট্যাংকের কাছে জুনিয়র মৃধার বাইকে এক যুবক বসে আছে সেই সিসিটিভি ফুটেজ সিআইডি সিবিআইকে দিয়েছে। সেই যুবক কে ? চলছে তদন্ত। জুনিয়রের বাইকের পিছনে একজনকে দেখা যায়, বাইকে পিলিয়নে কে ছিল, তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। প্রিয়ঙ্কা চৌধুরীর গাড়ির চালককে শুক্রবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget